রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন
ব্রেকিং
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিদায়ী সংবর্ধনা  চাঁপাইনবাবগঞ্জে “যমুনা টেলিভিশনের” প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে ফ্রিল্যান্সিং (৬ষ্ঠ) ব্যাচের ক্লাস উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা চাঁপাইনবাবগঞ্জে ফিলিং স্টেশন পরিদর্শনে বিএসটিআই কর্মকর্তারা শিবগঞ্জে জ্বালানি মজুদের দায়ে এক পাম্পে অভিযান চাঁপাইনবাবগঞ্জে ফ্রিল্যান্সিং ৬ষ্ঠ ব্যাচের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে জোরপূর্বক জমি দখল ও চাঁদাবাজির বিরুদ্ধে মানববন্ধন শাহ্ নেয়ামতুল্লাহ কলেজের আয়োজনে ইফতার মাহফিল ফরজ গোসল না করে কি সেহরি খাওয়া যাবে?

শিবগঞ্জে ট্রাক খাদে পড়ে নিহত ২ জন

  • আপডেটের সময় : শুক্রবার, ২৩ আগস্ট, ২০২৪

শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সিমেন্ট বোঝাই ট্রাক খাদে পড়ে ট্রাকে থাকা দুজন নিহত হয়েছেন।

আজ শুক্রবার সকাল ১০টার দিকে উপজেলার দায়পুকুরিয়া ইউনিয়নের সোনাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহত দুজন হলেন, দায়পুকুরিয়া ইউনিয়নের সোনাপুর গ্রামের ইদ্রিস আলীর ছেলে মো ফানু (৪৫) এবং একই গ্রামের হেরাস আলীর ছেলে আব্দুর রাজ্জাক খুদু (৪৭)।

এলাকাবাসী জানায়, কানসাট বাজার থেকে সিমেন্ট বোঝাই ট্রাক নিয়ে দায়পুকুরিয়া ইউনিয়নের মফিজ মোড়ে যাচ্ছিলেন ফানু ও আব্দুর রাজ্জাক। সোনাপুর এলাকায় পৌঁছালে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। তাতে ঘটনাস্থলেই দুজন মারা যান তারা।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
স্বত্ব ©2022-2026 চাঁপাই এক্সপ্রেস
Design By Raytahost
raytahost14