শুক্রবার, ০১ মে ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
ব্রেকিং
চাঁপাই নবাবগঞ্জে মহানন্দা সেতুতে টোল আদায় বন্ধের দাবিতে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে নকলমুক্ত পরিবেশে এইচএসসি পরীক্ষা ও শিক্ষার মানোন্নয়ন নিয়ে মতবিনিময় সভা  চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় মোবাইল ফোন জব্দ চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিদায়ী সংবর্ধনা চাঁপাইনবাবগঞ্জে “যমুনা টেলিভিশনের” প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে ফ্রিল্যান্সিং (৬ষ্ঠ) ব্যাচের ক্লাস উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা চাঁপাইনবাবগঞ্জে ফিলিং স্টেশন পরিদর্শনে বিএসটিআই কর্মকর্তারা শিবগঞ্জে জ্বালানি মজুদের দায়ে এক পাম্পে অভিযান চাঁপাইনবাবগঞ্জে ফ্রিল্যান্সিং ৬ষ্ঠ ব্যাচের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত

  • আপডেটের সময় : শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪

ইসমাইল : ‘রাষ্ট্রের মূলধারায় তথ্য অধিকারের সংযুক্তি এবং সরকারী খাতের অংশ গ্রহণ নিশ্চিতকরণ’ প্রতিপাদ্যে ও ‘কর্তৃপক্ষের সকল দ্বার খুলে দেবে তথ্য অধিকার শ্লোগানে তথ্য অধিকার দিবস পালিত হয়েছে চাঁপাইনবাবগঞ্জে।

শনিবার (২৮ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দিবসটি উপলক্ষে আলোচনা সভা হয়। সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও ভারপ্রাপ্ত জেলা প্রশাসক দেবেন্দ্র নাথ উরাঁও। সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহমেদ মাহবুব উল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম সাহিদ, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার মোসাঃ রেসমা খাতুন।

জেলা প্রশাসনের আয়োজনে এবং সচেতন নাগরিক কমিটি (সনাক) এর সহযোগিতায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার মোঃ আব্দুল আহাদ, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক গোলাম মোস্তফা, সনাক’র এ্যাড. সাইফুল ইসলাম রেজা, সেলিনা বেগম, এরিয়া পরিচালক মোঃ সফিকুল ইসলামসহ অন্যরা। এসময় বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তা ও মিডিয়াকর্মীরা উপস্থিত ছিলেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
স্বত্ব ©2022-2026 চাঁপাই এক্সপ্রেস
Design By Raytahost
raytahost14