শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন
ব্রেকিং
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিদায়ী সংবর্ধনা  চাঁপাইনবাবগঞ্জে “যমুনা টেলিভিশনের” প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে ফ্রিল্যান্সিং (৬ষ্ঠ) ব্যাচের ক্লাস উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা চাঁপাইনবাবগঞ্জে ফিলিং স্টেশন পরিদর্শনে বিএসটিআই কর্মকর্তারা শিবগঞ্জে জ্বালানি মজুদের দায়ে এক পাম্পে অভিযান চাঁপাইনবাবগঞ্জে ফ্রিল্যান্সিং ৬ষ্ঠ ব্যাচের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে জোরপূর্বক জমি দখল ও চাঁদাবাজির বিরুদ্ধে মানববন্ধন শাহ্ নেয়ামতুল্লাহ কলেজের আয়োজনে ইফতার মাহফিল ফরজ গোসল না করে কি সেহরি খাওয়া যাবে?

শিবগঞ্জে আওয়ামী লীগের দুই পক্ষের ককটেল বিস্ফোরণ আহত দুজন

  • আপডেটের সময় : সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪

শিবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে ককটেল বিস্ফোরণে এক যুবকের কব্জি বিচ্ছিন্ন হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুজন। তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার সকালে শিবগঞ্জ পৌরসভার মরদানা-আইয়ুব বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

কব্জি বিচ্ছিন্ন হওয়া যুবক ওই এলাকার বিরাহিমপুর মহল্লার ইমতিয়াজের ছেলে রবিউল ইসলাম (৩৫) ও অপর দুই আহত হলেন- মর্দানা মহল্লার কেটু মড়লের ছেলে আমিনুল হক (৩৫) ও বিরাহিমপুর মহল্লার জোবদুলের ছেলে বাবু (৩৪)।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানায়, আধিপত্য বিস্তার নিয়ে সকালে শিবগঞ্জ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড মর্দনা-আইয়ুব বাজারে আওয়ামী লীগের আব্দুল গ্রুপ ও ইসমাইল গ্রুপের মধ্যে তিনটি ককটেল বিস্ফোরিত হয়। এতে রবিউলের ডান হাতের কব্জি বিচ্ছিন্ন হয়ে যায়। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য প্রথমে ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে রাজশাহী মেডিকেল হাসপাতালে স্থানান্তর করেন কর্তব্যরত চিকিৎসক। এছাড়া আহত দুজন রাজশাহী মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

এলাকাবাসী জানায়, আহতরা ইসমাইল (জেমের সমর্থক) গ্রুপের লোক ও প্রতিপক্ষরা আব্দুল (সালামের সমর্থক) গ্রুপের লোক। তবে দুই গ্রুপই আওয়ামী লীগের।

এ বিষয়ে শিবগঞ্জ থানার ওসি গোলাম কিবরিয়া জানান, একজন আহত হওয়ার কথা শুনেছেন তিনি। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।

চাঁপাই এক্সপ্রেস/আরও

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
স্বত্ব ©2022-2026 চাঁপাই এক্সপ্রেস
Design By Raytahost
raytahost14