মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৮:০০ অপরাহ্ন

শিবগঞ্জে ট্রাক চাপায় এক নারীর মৃত্যু

  • আপডেটের সময় : রবিবার, ৮ ডিসেম্বর, ২০২৪

শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের কানসাটে ট্রাক চাপায় এক মানসিক ভারসাম্যহীন নারীর মৃত্যু হয়েছে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহত নারী চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সেলিমাবাদ বেকিমোর এলাকার মৃত ওয়াজেদ আলীর কন্যা জাহান্নারা বেগম (৬০)।

শনিবার (৭ ডিসেম্বর) সকাল ৯টার দিকে শিবগঞ্জ উপজেলার কানসাট মিলিক মোড়ে এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে।

স্থানীয়রা সূত্রে জানা যায়, রাস্তার বাম পাশ দিয়ে সোনা মসজিদ অভিমুখে যাচ্ছিলেন জাহান্নারা বেগম। এ সময় দ্রুতগতির একটি ট্রাক অপর একটি ভ্যানকে সাইট দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ওই বৃদ্ধাকে পেছন থেকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন জাহানারা বেগম।

শিবগঞ্জ থানার ওসি গোলাম কিবরিয়া ওই নারীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ট্রাকটি আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

চাঁপাই এক্সপ্রেস/এনডিএ

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
স্বত্ব ©2022-2026 চাঁপাই এক্সপ্রেস
Design By Raytahost
raytahost14