সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন
ব্রেকিং
চাঁপাইনবাবগঞ্জে গণভোটের প্রচারে জেলা ইমাম সম্মেলন অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে বহুমুখী স্ব-উদ্যোগী সংস্থার অফিস ও ইস্টোর শুভ উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে ১৫ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন থাকবে : কর্ণেল মোস্তাফিজুর চাঁপাইনবাবগঞ্জে এফ.এন.এফ হাউজিং প্রজেক্টের শুভ উদ্বোধন বাংলাদেশের সমর্থনে আইসিসিকে চিঠি পাঠালো পাকিস্তান ক্রিকেট বোর্ড ড. মিজানুর রহমান আজহারীর জরুরি বার্তা আবারও গ্রেফতার ইভ্যালির রাসেল ও শামীমা দম্পতি চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে শীর্তাতদের মাঝে ৫৯ বিজিবির কম্বল বিতরণ শিবগঞ্জে ৫৯ বিজিবি’র অস্ত্র ও গুলি উদ্ধার চাঁপাই মৎস্যচাষী সমবায় সমিতির মতবিনিময় ও আলোচনা সভা

শিবগঞ্জে জমিতে কাজ করার সময় বাংলাদেশিকে গুলি করলো বিএসএফ

  • আপডেটের সময় : শনিবার, ২৫ জানুয়ারি, ২০২৫

শিবগঞ্জ থেকে : চাঁপাইনবাবগঞ্জের তেলকুপি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে হাবিল নামে এক বাংলাদেশি কৃষক আহত হয়েছেন। শনিবার (২৫ জানুয়ারি) সকালে এই ঘটনা ঘটে।

জানা যায়, হাবিল শিবগঞ্জ উপজেলার তেলকুপি এলাকার মৃত বেলাল উদ্দিনের ছেলে। তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেছে তার পরিবার।

হাবিলের পরিবার জানায়, সীমান্তে জমিতে কাজ করার সময় গুলি করেছে বিএসএফ।

৫৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া জানান, আন্তর্জাতিক সীমান্ত পিলার ১৮০ এর কাছাকাছি ১১৯ বিএসএফ ব্যাটালিয়নের গোপালনগর বিএসএফ ক্যাম্পের জওয়ানরা এই গুলি চালায়। এতে গুলিবিদ্ধ হয়ে আহত হন হাবিল। এ ব্যাপারে বিজিবি-বিএসএফ’র কোম্পানি পর্যায়ে পতাকা বৈঠক হয়েছে। এসময় বিএসএফকে প্রতিবাদ জানানো হয়েছে এবং ব্যাখ্যা চাওয়া হয়েছে।

এদিকে, পরিবার ও স্থানীয়রা জমিতে কাজ করার সময় গুলিবিদ্ধের ঘটনার কথা জানালেও বিজিবি এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, তেলকুপি বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় আনুমানিক ১৫০ গজ ভারতের অভ্যন্তরে ঘন কুয়াশার সুযোগ নিয়ে ৭ থেকে ৮ জন বাংলাদেশি চিহ্নিত চোরাকারবারি চোরাচালানের উদ্দেশ্যে ভারতীয় সীমান্ত অতিক্রম করলে বিএসএফ টহলদল তাদের লক্ষ্য করে ২ থেকে ৩ রাউন্ড গুলি করে। গুলির শব্দে বিজিবি তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছালে চোরাকারবারিরা পালিয়ে যায়। পরে জানা যায় হাবিল নামে একজন গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন। তিনি বর্তমানে রাজশাহী মেডিকেলে চিকিৎসাধীন রয়েছে।

চাঁপাই এক্সপ্রেস/আএস

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
স্বত্ব ©2022-2026 চাঁপাই এক্সপ্রেস
Design By Raytahost
raytahost14