বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
ব্রেকিং
চাঁপাইনবাবগঞ্জে নকলমুক্ত পরিবেশে এইচএসসি পরীক্ষা ও শিক্ষার মানোন্নয়ন নিয়ে মতবিনিময় সভা  চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় মোবাইল ফোন জব্দ চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিদায়ী সংবর্ধনা চাঁপাইনবাবগঞ্জে “যমুনা টেলিভিশনের” প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে ফ্রিল্যান্সিং (৬ষ্ঠ) ব্যাচের ক্লাস উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা চাঁপাইনবাবগঞ্জে ফিলিং স্টেশন পরিদর্শনে বিএসটিআই কর্মকর্তারা শিবগঞ্জে জ্বালানি মজুদের দায়ে এক পাম্পে অভিযান চাঁপাইনবাবগঞ্জে ফ্রিল্যান্সিং ৬ষ্ঠ ব্যাচের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে জোরপূর্বক জমি দখল ও চাঁদাবাজির বিরুদ্ধে মানববন্ধন

চাঁপাইনবাবগঞ্জে জনসম্মুখে কৃষি ঋণ বিতরণ

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৫

নিজস্ব প্রতিবেদক : তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ শ্লোগান নিয়ে চাঁপাইনবাবগঞ্জ জেলায় প্রকাশ্যে কৃষি ঋণ বিতরণ করা হয়েছে।

জেলা প্রশাসন ও অগ্রণী ব্যাংক পিএলসি (লিড ব্যাংক) এর আয়োজনে বুধবার (১২ ফেব্রুয়ারী) চাঁপাইনবাবগঞ্জ মঞ্চে এই ঋণের চেক বিতরণ করা হয়। অনুষ্ঠানে ৩৫টি বাণিজ্যিক ব্যাংক ৬১ জন কৃষকের মাঝে ৪০ লক্ষ টাকার অধিক প্রকাশ্যে এ ঋণ বিতরণ করে।

চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক মো: আব্দুস সামাদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) তরফদার মোহাম্মদ আক্তার জামীল। বিশেষ অতিথি ছিলেন, অগ্রণী ব্যাংক রাজশাহী সার্কেলের মহাব্যবস্থাপক সুধীর রঞ্জন বিশ্বাস, চাঁপাইনবাবগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. পলাশ সরকার, বাংলাদেশ ব্যাংকের রাজশাহীর উপপরিচালক মো: রবিউল ইসলাম প্রমূখ।

চাঁপাই এক্সপ্রেস/এসআর

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
স্বত্ব ©2022-2026 চাঁপাই এক্সপ্রেস
Design By Raytahost
raytahost14