সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন
ব্রেকিং
চাঁপাইনবাবগঞ্জে গণভোটের প্রচারে জেলা ইমাম সম্মেলন অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে বহুমুখী স্ব-উদ্যোগী সংস্থার অফিস ও ইস্টোর শুভ উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে ১৫ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন থাকবে : কর্ণেল মোস্তাফিজুর চাঁপাইনবাবগঞ্জে এফ.এন.এফ হাউজিং প্রজেক্টের শুভ উদ্বোধন বাংলাদেশের সমর্থনে আইসিসিকে চিঠি পাঠালো পাকিস্তান ক্রিকেট বোর্ড ড. মিজানুর রহমান আজহারীর জরুরি বার্তা আবারও গ্রেফতার ইভ্যালির রাসেল ও শামীমা দম্পতি চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে শীর্তাতদের মাঝে ৫৯ বিজিবির কম্বল বিতরণ শিবগঞ্জে ৫৯ বিজিবি’র অস্ত্র ও গুলি উদ্ধার চাঁপাই মৎস্যচাষী সমবায় সমিতির মতবিনিময় ও আলোচনা সভা

শিবগঞ্জে গৃহবধূর গলাকাটা মরদেহ উদ্ধার, তিনজন আটক

  • আপডেটের সময় : রবিবার, ২ মার্চ, ২০২৫

শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আনিলা খাতুন সাথী (১৬) নামে এক গৃহবধূর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১লা মার্চ) সকালে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ধাইনগর ইউনিয়নের ছোট মহেশপুর গ্রামে। এ ঘটনায় নিহত সাথীর স্বামী মো. আসিফ আলী ( ১৮), শ্বশুর মো. সাইদুর রহমান (৪৫) ও শ্বাশুড়ি মোসা. তাকলেমা বেগম (৩৫) কে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ আটক করেছে।

শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কিবরিয়া জানান, পারিবারিক কলহের জের ধরে সাথীকে গলা কেটে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এঘটনায় নিহত সাথীর স্বামী, শ্বশুর ও শ্বাশুড়িকে থানায় নেয়া হয়েছে।

তিনি আরো জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।

চাঁপাই এক্সপ্রেস/এএস

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
স্বত্ব ©2022-2026 চাঁপাই এক্সপ্রেস
Design By Raytahost
raytahost14