সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন
ব্রেকিং
চাঁপাইনবাবগঞ্জে গণভোটের প্রচারে জেলা ইমাম সম্মেলন অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে বহুমুখী স্ব-উদ্যোগী সংস্থার অফিস ও ইস্টোর শুভ উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে ১৫ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন থাকবে : কর্ণেল মোস্তাফিজুর চাঁপাইনবাবগঞ্জে এফ.এন.এফ হাউজিং প্রজেক্টের শুভ উদ্বোধন বাংলাদেশের সমর্থনে আইসিসিকে চিঠি পাঠালো পাকিস্তান ক্রিকেট বোর্ড ড. মিজানুর রহমান আজহারীর জরুরি বার্তা আবারও গ্রেফতার ইভ্যালির রাসেল ও শামীমা দম্পতি চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে শীর্তাতদের মাঝে ৫৯ বিজিবির কম্বল বিতরণ শিবগঞ্জে ৫৯ বিজিবি’র অস্ত্র ও গুলি উদ্ধার চাঁপাই মৎস্যচাষী সমবায় সমিতির মতবিনিময় ও আলোচনা সভা

শিবগঞ্জে সড়ক দুর্ঘটনায় ইন্সুরেন্স কর্মী নিহত

  • আপডেটের সময় : বুধবার, ৫ মার্চ, ২০২৫

শিবগঞ্জ থেকে : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ট্রলির ধাক্কায় মাসুদ রানা (২৮) নামে এক মোটরসাইকেলের আরোহী নিহত হয়েছেন। বুধবার (৫ মার্চ) সকালে শিবগঞ্জ উপজেলার বোনকুল এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মাসুদ রানা শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের রাণীনগর গ্রামের মৃত আয়নাল হকের ছেলে। তিনি একটি লাইফ ইন্সুরেন্স কোম্পানির মাঠকর্মী হিসেবে কর্মরত ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, চাঁপাইনবাবগঞ্জ থেকে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন রানা। পথে বোনকুল এলাকায় এলে পণ্যবাহী একটি ট্রলি তার মোটরসাইকেলকে চাপা দেয়।

এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া জানান, আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

চাঁপাই এক্সপ্রেস/এও

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
স্বত্ব ©2022-2026 চাঁপাই এক্সপ্রেস
Design By Raytahost
raytahost14