সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন
ব্রেকিং
চাঁপাইনবাবগঞ্জে গণভোটের প্রচারে জেলা ইমাম সম্মেলন অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে বহুমুখী স্ব-উদ্যোগী সংস্থার অফিস ও ইস্টোর শুভ উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে ১৫ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন থাকবে : কর্ণেল মোস্তাফিজুর চাঁপাইনবাবগঞ্জে এফ.এন.এফ হাউজিং প্রজেক্টের শুভ উদ্বোধন বাংলাদেশের সমর্থনে আইসিসিকে চিঠি পাঠালো পাকিস্তান ক্রিকেট বোর্ড ড. মিজানুর রহমান আজহারীর জরুরি বার্তা আবারও গ্রেফতার ইভ্যালির রাসেল ও শামীমা দম্পতি চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে শীর্তাতদের মাঝে ৫৯ বিজিবির কম্বল বিতরণ শিবগঞ্জে ৫৯ বিজিবি’র অস্ত্র ও গুলি উদ্ধার চাঁপাই মৎস্যচাষী সমবায় সমিতির মতবিনিময় ও আলোচনা সভা

শিবগঞ্জে গরু ধোয়াতে গিয়ে নদীতে ডুবে শিশুর মৃত্যু

  • আপডেটের সময় : শনিবার, ৮ মার্চ, ২০২৫

শিবগঞ্জ থেকে : চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলায় বাবার সঙ্গে গরু ধোয়াতে গিয়ে পাগলা নদীতে ডুবে মারুফ (১১) নামের এক শিশুর মৃতু হয়েছে।

শনিবার (৮ মার্চ) আনুমানিক সকাল ১০ ঘটিকার সময় শিবগঞ্জ উপজেলার পাগলা নদী তর্তিপুর ঘাটে এ ঘটনা ঘটে। মৃত শিশু মারুফ শিবগঞ্জ উপজেলার উজিরপুর ইউনিয়নের উত্তর উজিরপুর একতা মোড় এলাকার মাহিদুর রহমান বাদলের ছেলে।

শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কিবরিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, সকালে পাগলা নদীতে মারুফের বাবা বাদল গরু ধোয়াতে যান। বাবার সঙ্গে মারুফও যায়। এক পর্যায়ে বাবার অজান্তে মারুফ নদীতে ডুবে যায়। পরে টের পেয়ে স্থানীয়রা আধা ঘন্টা খোঁজা-খুঁজির পর তাঁকে উদ্ধার করে চিকিৎসার জন্য শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ওসি গোলাম কিবরিয়া আরও জানান, আইনী প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

চাঁপাই এক্সপ্রেস/এএও

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
স্বত্ব ©2022-2026 চাঁপাই এক্সপ্রেস
Design By Raytahost
raytahost14