মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন

শিবগঞ্জে ট্রাক চাপায় বৃদ্ধ সাইকেল চালক নিহত

  • আপডেটের সময় : সোমবার, ২৪ মার্চ, ২০২৫
গোমস্তাপুরে মাইক্রোবাসের ধাক্কায় শিশু নূরের মৃত্যু

শিবগঞ্জ থেকে : চাঁপাইনবাবগঞ্জে ট্রাক চাপায় মোজাম্মেল হক (৬৫) নামে এক বৃদ্ধ বাইসাইকেল চালক নিহত হয়েছে। রবিবার (২৩ মার্চ) সকালে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের ধুবপুকুর মোড়ে এই দুর্ঘটনা ঘটে।

নিহত মোজাম্মেল শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়নের বাজিতপুর চাইপাড়া এলাকার মৃত জয়নালের ছেলে।

শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কিবরিয়া জানান, সকালে ধোপপুকুর এলাকায় সোনামসজিদ গামী একটি ট্রাক বৃদ্ধ বাইসাইকেল চালক মোজাম্মেলকে চাপা দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা মোজাম্মেলকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চাঁপাই এক্সপ্রেস/এএস

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
স্বত্ব ©2022-2026 চাঁপাই এক্সপ্রেস
Design By Raytahost
raytahost14