রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন

ঈদের ছুটি শেষে সোনামসজিদ স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু

  • আপডেটের সময় : রবিবার, ৬ এপ্রিল, ২০২৫
সোনামসজিদে কাস্টমস কর্মকর্তাদের কর্মবিরতি বন্দরে আটকা দুই শতাধিক ভারতীয় পণ্যবাহী ট্রাক
ছবি : চাঁপাই এক্সপ্রেস

শিবগঞ্জ থেকে : পবিত্র ঈদুল ফিতরের ছুটি শেষে দেশের দ্বিতীয় বৃহত্তম সোনামসজিদ স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু হয়েছে।

রোববার (৬ এপ্রিল) সকাল থেকে বন্দরটির আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হওয়ার বিষয়টি জানান সোনামসজিদ স্থলবন্দর পোর্ট লিংক লিমিটেডের ম্যানেজার মাঈনুল ইসলাম।

তিনি জানান, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গত ২৯ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত এই বন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম সম্পূর্ণ বন্ধ ছিল। আজকে ঈদের ছুটি শেষে বাংলাদেশ-ভারতের মধ্যে যথারীতি বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে। সকাল থেকে আমদানি পণ্য নিয়ে ভারতীয় ট্রাক বন্দরে প্রবেশ করছে।

সোনা মসজিদ ইমিগ্রেশন ইনচার্জ (উপপরিদর্শক) মো. জামিরুল ইসলাম বলেন, ঈদের ছুটিতে বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক ছিল।

চাঁপাইএক্সপ্রেস/এআ

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
স্বত্ব ©2022-2026 চাঁপাই এক্সপ্রেস
Design By Raytahost
raytahost14