বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
ব্রেকিং
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিদায়ী সংবর্ধনা  চাঁপাইনবাবগঞ্জে “যমুনা টেলিভিশনের” প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে ফ্রিল্যান্সিং (৬ষ্ঠ) ব্যাচের ক্লাস উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা চাঁপাইনবাবগঞ্জে ফিলিং স্টেশন পরিদর্শনে বিএসটিআই কর্মকর্তারা শিবগঞ্জে জ্বালানি মজুদের দায়ে এক পাম্পে অভিযান চাঁপাইনবাবগঞ্জে ফ্রিল্যান্সিং ৬ষ্ঠ ব্যাচের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে জোরপূর্বক জমি দখল ও চাঁদাবাজির বিরুদ্ধে মানববন্ধন শাহ্ নেয়ামতুল্লাহ কলেজের আয়োজনে ইফতার মাহফিল ফরজ গোসল না করে কি সেহরি খাওয়া যাবে?

ফিলিস্তিনিদের জন্য দোয়া চেয়ে শেষ হলো মার্চ ফর গাজা

  • আপডেটের সময় : শনিবার, ১২ এপ্রিল, ২০২৫

এক্সপ্রেস ডেস্ক : রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ফিলিস্তিনিদের জন্য দোয়া চেয়ে শেষ হলো মার্চ ফর গাজা কর্মসূচি। দল-মত নির্বিশেষে এতে অংশ নেন ফিলিস্তিনপ্রেমী লাখো জনতা।

শনিবার (১২ এপ্রিল) বিকাল ৩টা ৫০ মিনিট থেকে মোনাজাত শুরু হয়ে ৪টায় শেষ হয়।

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি আবদুল মালেক মোনাজাত করেন।

এর আগে মার্চ ফর গাজা কর্মসূচিতে ঘোষণাপত্র পাঠ করেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান।

শনিবার প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্টের আয়োজনে এ কর্মসূচির মূল মঞ্চে দাঁড়িয়ে ফিলিস্তিনের সমর্থনে এ ঘোষণাপত্র পাঠ করেন তিনি।

এ কর্মসূচিতে অংশ নিয়ে ইসরাইলের বর্বরতা রুখে দিতে বিশ্ব মুসলিমকে এক হওয়ার আহ্বান জানায় সাধারণ মানুষ।

এর আগে মার্চ ফর গাজা কর্মসূচিতে যোগ দিতে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ছোট-বড় নানা বয়সি মানুষ মিছিল নিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে একত্রিত হন। এতে এক হয়েছেন নানা ধর্ম-বর্ণের, সামাজিক সংগঠন ও সব রাজনৈতিক দলের মানুষ।

ইতিহাস সৃষ্টি করে এ কর্মসূচিতে শুধু ফিলিস্তিনের জন্য এক মঞ্চে দাঁড়িয়েছেন বিএনপি, জামায়াত, এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। এছাড়াও শিল্পী, কবি, বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমের জনপ্রিয় ব্যক্তিরাও যোগ দিয়েছেন কর্মসূচিতে। দল-মত নির্বিশেষে এক কাতারে সবাই এ কর্মসূচিতে যোগ দিয়ে ইসরাইলের গণহত্যা বন্ধের দাবি জানান।

সমাবেশে উপস্থিত বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও এর পেছনের কুশীলবদের বিচারের আওতায় আনতে বিশ্ব নেতাদের আহ্বান জানান।

চাঁপাই এক্সপ্রেস/ওপি

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
স্বত্ব ©2022-2026 চাঁপাই এক্সপ্রেস
Design By Raytahost
raytahost14