বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০১:০১ অপরাহ্ন
ব্রেকিং
চাঁপাইনবাবগঞ্জে নকলমুক্ত পরিবেশে এইচএসসি পরীক্ষা ও শিক্ষার মানোন্নয়ন নিয়ে মতবিনিময় সভা  চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় মোবাইল ফোন জব্দ চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিদায়ী সংবর্ধনা চাঁপাইনবাবগঞ্জে “যমুনা টেলিভিশনের” প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে ফ্রিল্যান্সিং (৬ষ্ঠ) ব্যাচের ক্লাস উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা চাঁপাইনবাবগঞ্জে ফিলিং স্টেশন পরিদর্শনে বিএসটিআই কর্মকর্তারা শিবগঞ্জে জ্বালানি মজুদের দায়ে এক পাম্পে অভিযান চাঁপাইনবাবগঞ্জে ফ্রিল্যান্সিং ৬ষ্ঠ ব্যাচের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে জোরপূর্বক জমি দখল ও চাঁদাবাজির বিরুদ্ধে মানববন্ধন

রহনপুর রেলস্টেশনে পার্কিং নির্মাণ নিয়ে অনিশ্চয়তা

  • আপডেটের সময় : সোমবার, ২১ এপ্রিল, ২০২৫

মো: তুহিন, গোমস্তাপুর থেকে : চাঁপাইনবাবগঞ্জের রহনপুর রেলস্টেশনে পার্কিং নির্মাণের উদ্যোগ অনিশ্চিত হয়ে পড়েছে। গত ৮ মাস আগে পার্কিয়ের জন্য উচ্ছেদকৃত জায়গা পুনর্দখল  হয়ে যাওয়ায় এ উদ্যোগ ভেস্তে যেতে বসেছে।

গত বছরের ২৬ সেপ্টেম্বর রেল কতৃপক্ষ পার্কিং তৈরির জন্য উচ্ছেদ অভিযান পরিচালনা করে। কিন্তুু অবৈধ দখলদারদের কারণে উচ্ছেদকৃত স্থান অধিগ্রহণ করতে পারেনি তারা। ফলে  পার্কিং তৈরির উদ্যোগ নিলেও তা বাস্তবায়ন করতে পারেনি।

এ বিষয়ে রহনপুর রেলবন্দর বাস্তবায়ন পরিষদের আহবায়ক নাজমুল হুদা খান রুবেল জানান, ট্রেনের সময় স্টেশন চত্বরে প্রচন্ড যানজট হয়ে থাকে। এতে যাত্রী সাধারণকে চরম দুর্ভোগ  পোহাতে হয়।

তাই আমরা রেল কতৃপক্ষকের নিকট পার্কিং তৈরির জন্য  দীর্ঘদিন যাবত আবেদন জানিয়ে আসছি। আমাদের আবেদনের প্রেক্ষিতে রেল কতৃপক্ষ গত বছরের ২৬ সেপ্টেম্বর পার্কিং তৈরির জন্য উচ্ছেদ অভিযান পরিচালনা করে। কিন্তু দীর্ঘ ৮ মাস যাবত অজ্ঞাত কারণে উচ্ছেদকৃত জায়গাটি অধিগ্রহণ করতে পারেনি।

আমরা উচ্ছেদকৃত স্থানে দ্রুত পার্কিং তৈরির পুনরায় আবেদন জানাচ্ছি। এ বিষয়ে পশ্চিম রেলওয়ের প্রকৌশল বিভাগের সহকারী প্রকৌশলী বাবুল আকতার জানান, রহনপুর রেলস্টেশন চত্বরে পার্কিং তৈরির জন্য ইতোমধ্যে নকশা তৈরির কাজ সম্পন্ন হয়েছে। অন্যান্য কাজ সম্পন্ন হলেই দরপত্র আহ্বান করা হবে।

চাঁপাই এক্সপ্রেস/এএও

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
স্বত্ব ©2022-2026 চাঁপাই এক্সপ্রেস
Design By Raytahost
raytahost14