বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন
ব্রেকিং
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিদায়ী সংবর্ধনা  চাঁপাইনবাবগঞ্জে “যমুনা টেলিভিশনের” প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে ফ্রিল্যান্সিং (৬ষ্ঠ) ব্যাচের ক্লাস উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা চাঁপাইনবাবগঞ্জে ফিলিং স্টেশন পরিদর্শনে বিএসটিআই কর্মকর্তারা শিবগঞ্জে জ্বালানি মজুদের দায়ে এক পাম্পে অভিযান চাঁপাইনবাবগঞ্জে ফ্রিল্যান্সিং ৬ষ্ঠ ব্যাচের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে জোরপূর্বক জমি দখল ও চাঁদাবাজির বিরুদ্ধে মানববন্ধন শাহ্ নেয়ামতুল্লাহ কলেজের আয়োজনে ইফতার মাহফিল ফরজ গোসল না করে কি সেহরি খাওয়া যাবে?

চাঁপাইনবাবগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকে ধাক্কা চালক নিহত

  • আপডেটের সময় : মঙ্গলবার, ২০ মে, ২০২৫

নিজস্ব প্রতিবেদক : চাঁপাইনবাবগঞ্জে নসিমন নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা ট্রা‌কে‌র পেছ‌নে ধাক্কা লেগে মমিন (৩৬) নামে নসিমন চালক নিহত হয়েছে।

মঙ্গলবার (২০ মে) ভোরে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার নয়াগোলায় এই দুর্ঘটনা ঘটে। নিহত মমিন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহিপুর ভাটোপাড়া’র তোতার ছেলে।

চাঁপাইনবাবগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মতিউর রহমান জানান, ভোরে মহিপুর থেকে আম নিয়ে চাঁপাইনবাবগঞ্জ শহরে আসার পথে নয়াগোলা মোড়ে নসিমন গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পিছনে ধাক্কা দেয়। এতে নসিমন চালক গুরুত্ব আহত হয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা নিয়ে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান ওসি।

চাঁপাই এক্সপ্রেস/ইসমাইল

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
স্বত্ব ©2022-2026 চাঁপাই এক্সপ্রেস
Design By Raytahost
raytahost14