শুক্রবার, ০১ মে ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
ব্রেকিং
চাঁপাই নবাবগঞ্জে মহানন্দা সেতুতে টোল আদায় বন্ধের দাবিতে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে নকলমুক্ত পরিবেশে এইচএসসি পরীক্ষা ও শিক্ষার মানোন্নয়ন নিয়ে মতবিনিময় সভা  চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় মোবাইল ফোন জব্দ চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিদায়ী সংবর্ধনা চাঁপাইনবাবগঞ্জে “যমুনা টেলিভিশনের” প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে ফ্রিল্যান্সিং (৬ষ্ঠ) ব্যাচের ক্লাস উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা চাঁপাইনবাবগঞ্জে ফিলিং স্টেশন পরিদর্শনে বিএসটিআই কর্মকর্তারা শিবগঞ্জে জ্বালানি মজুদের দায়ে এক পাম্পে অভিযান চাঁপাইনবাবগঞ্জে ফ্রিল্যান্সিং ৬ষ্ঠ ব্যাচের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদী থেকে ভারতীয় যুবকের মরদেহ উদ্ধার

  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৭ মে, ২০২৫

ফয়সাল আহমেদ : চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলায় পদ্মা নদী থেকে সামিরুল ইসলাম বাবু (১৮) নামে এক ভারতীয় নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৭ মে) বিকেলে সদর উপজেলার আলাতুলি ইউনিয়নের আলাতুলি এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

মারা যাওয়া বাবু ভারতের পশ্চিবঙ্গের মুর্শিদাবাদ জেলার লালগোলা থানার রামচন্দ্রপুর গ্রামের মো. ফারুকের ছেলে।

সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মতিউর রহমান জানান, তিন দিন আগে মুর্শিদাবাদে নদীতে গোসল করতে গিয়ে ডুবে যায় বাবু। মঙ্গলবার বিকেলে মরদেহটি আলাতুলি এলাকায় পদ্মা নদীতে ভাসতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ আলাতুলি থেকে মরদেহটি উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়।

আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি বিজিবি ও বিএসএফের মাধ্যমে ভারতে হস্তান্তর করা হবে বলেও জানান ওসি।

এআরএস

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
স্বত্ব ©2022-2026 চাঁপাই এক্সপ্রেস
Design By Raytahost
raytahost14