শুক্রবার, ০১ মে ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন
ব্রেকিং
চাঁপাই নবাবগঞ্জে মহানন্দা সেতুতে টোল আদায় বন্ধের দাবিতে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে নকলমুক্ত পরিবেশে এইচএসসি পরীক্ষা ও শিক্ষার মানোন্নয়ন নিয়ে মতবিনিময় সভা  চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় মোবাইল ফোন জব্দ চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিদায়ী সংবর্ধনা চাঁপাইনবাবগঞ্জে “যমুনা টেলিভিশনের” প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে ফ্রিল্যান্সিং (৬ষ্ঠ) ব্যাচের ক্লাস উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা চাঁপাইনবাবগঞ্জে ফিলিং স্টেশন পরিদর্শনে বিএসটিআই কর্মকর্তারা শিবগঞ্জে জ্বালানি মজুদের দায়ে এক পাম্পে অভিযান চাঁপাইনবাবগঞ্জে ফ্রিল্যান্সিং ৬ষ্ঠ ব্যাচের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত

ঢাবি শিক্ষার্থী সাম্য হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৮

  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৭ মে, ২০২৫
ঢাবি শিক্ষার্থী সাম্য হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৮

চাঁপাই এক্সপ্রেস ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। ঘটনার সাথে জড়িত সন্দেহে আটজনকে গ্রেফতার করা হয়েছে।

আজ মঙ্গলবার (২৭ মে) বিকেল ৪টা ৪৫ মিনিটে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক জরুরি প্রেস ব্রিফিংয়ে এ বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরবেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী এনডিসি।

তদন্তের চাঞ্চল্যকর তথ্য জনসমুক্ষে তুলে ধরা হবে প্রেস ব্রিফিং এ। সংবাদমাধ্যমকে ব্রিফিং কাভারেজে উপস্থিত থাকার জন্য আগেই আমন্ত্রণ জানান ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগ ।

উল্লেখ্য, শাহরিয়ার আলম সাম্য হত্যার ঘটনাটি দেশজুড়ে আলোড়ন সৃষ্টি করেছিল। বিশ্ববিদ্যালয়পড়ুয়া তরুণ শিক্ষার্থীর এমন নির্মম হত্যাকাণ্ডে উদ্বেগ প্রকাশ করেছেন শিক্ষক, সহপাঠী ও নাগরিক সমাজ।

চাঁপাই এক্সপ্রেস/এএঅস

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
স্বত্ব ©2022-2026 চাঁপাই এক্সপ্রেস
Design By Raytahost
raytahost14