শুক্রবার, ০১ মে ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন
ব্রেকিং
চাঁপাই নবাবগঞ্জে মহানন্দা সেতুতে টোল আদায় বন্ধের দাবিতে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে নকলমুক্ত পরিবেশে এইচএসসি পরীক্ষা ও শিক্ষার মানোন্নয়ন নিয়ে মতবিনিময় সভা  চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় মোবাইল ফোন জব্দ চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিদায়ী সংবর্ধনা চাঁপাইনবাবগঞ্জে “যমুনা টেলিভিশনের” প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে ফ্রিল্যান্সিং (৬ষ্ঠ) ব্যাচের ক্লাস উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা চাঁপাইনবাবগঞ্জে ফিলিং স্টেশন পরিদর্শনে বিএসটিআই কর্মকর্তারা শিবগঞ্জে জ্বালানি মজুদের দায়ে এক পাম্পে অভিযান চাঁপাইনবাবগঞ্জে ফ্রিল্যান্সিং ৬ষ্ঠ ব্যাচের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে লবণ ও চামড়া ব্যবসায়ীদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫
চাঁপাইনবাবগঞ্জে লবণ ও চামড়া ব্যবসায়ীদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা
ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক : আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশুর চামড়া স্থানীয়ভাবে সংরক্ষণ ও প্রক্রিয়াকরণ এবং পর্যাপ্ত লবণ সরবরাহ নিশ্চিত করতে চাঁপাইনবাবগঞ্জে জেলা লবণ ও চামড়া ব্যবসায়িদের সাথে ডিসি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৮ মে) বিকেলে জেলা প্রশাসন ও বিসিক জেলা কার্যালয়ের যৌথ উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ আব্দুস সামাদ। সভায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আনিসুর রহমান, বিসিক জেলা কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক মোঃ আবু হোসেন, সম্প্রসারণ কর্মকর্তা মোহাঃ আব্দুর রহিম, চেম্বারের পরিচালক মোঃ শহিদুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

সভায় কোরবানির পশুর চামড়া যথাযথভাবে সংগ্রহ, সংরক্ষণ ও প্রক্রিয়াকরণে লবণের গুরুত্ব তুলে ধরা হয় এবং লবণের সরবরাহ, পরিবহন ও মজুত ব্যবস্থাপনায় সুষ্ঠু সমন্বয়ের ওপর জোর দেওয়া হয়। জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে চামড়া নষ্ট হওয়া রোধে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো হয়।

এআরএম

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
স্বত্ব ©2022-2026 চাঁপাই এক্সপ্রেস
Design By Raytahost
raytahost14