সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন
ব্রেকিং
চাঁপাইনবাবগঞ্জে গণভোটের প্রচারে জেলা ইমাম সম্মেলন অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে বহুমুখী স্ব-উদ্যোগী সংস্থার অফিস ও ইস্টোর শুভ উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে ১৫ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন থাকবে : কর্ণেল মোস্তাফিজুর চাঁপাইনবাবগঞ্জে এফ.এন.এফ হাউজিং প্রজেক্টের শুভ উদ্বোধন বাংলাদেশের সমর্থনে আইসিসিকে চিঠি পাঠালো পাকিস্তান ক্রিকেট বোর্ড ড. মিজানুর রহমান আজহারীর জরুরি বার্তা আবারও গ্রেফতার ইভ্যালির রাসেল ও শামীমা দম্পতি চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে শীর্তাতদের মাঝে ৫৯ বিজিবির কম্বল বিতরণ শিবগঞ্জে ৫৯ বিজিবি’র অস্ত্র ও গুলি উদ্ধার চাঁপাই মৎস্যচাষী সমবায় সমিতির মতবিনিময় ও আলোচনা সভা

ঈদ উপলক্ষে ১০দিন বন্ধ থাকবে সোনামসজিদ স্থলবন্দরের কার্যক্রম তবে চালু থাকবে ইমিগ্রেশন

  • আপডেটের সময় : বুধবার, ৪ জুন, ২০২৫
সোনামসজিদে কাস্টমস কর্মকর্তাদের কর্মবিরতি বন্দরে আটকা দুই শতাধিক ভারতীয় পণ্যবাহী ট্রাক
ছবি : চাঁপাই এক্সপ্রেস

শিবগঞ্জ প্রতিনিধি : আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দেশের দ্বিতীয় বৃহত্তর স্থলবন্দর চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে টানা ১০ দিন বন্ধ থাকবে আমদানি-রপ্তানি কার্যক্রম।

তবে ছুটির মধ্যে বাংলাদেশ-ভারতের পাসপোর্টধারী যাত্রী চলাচল স্বাভাবিক থাকবে বলে জানা গেছে।

বুধবার (৪ জুন) পানামা সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেডের ম্যানেজার মাঈনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থলবন্দর সূত্র থেকে জানা গেছে, সোনামসজিদ আমদানি ও রপ্তানি গ্রুপ এবং স্থলবন্দর সিএন্ডএফ অ্যাসোসিয়েশনের যৌথ সিদ্ধান্তে একটি পত্রে বাংলাদেশ এবং ভারতের সংশ্লিষ্ট সব পক্ষকে এই নোটিশটির বিষয়ে অবহিত করেন।

পানামা সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেডের ম্যানেজার মাঈনুল ইসলাম বলেন, আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আগামী ৫ থেকে ১৪ জুন পর্যন্ত দেশের দ্বিতীয় বৃহত্তর স্থলবন্দর সোনামসজিদ স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে।

আগামী ১০ দিন সোনামসজিদ বন্দরে আমদানি-রপ্তানিসহ সব কার্যক্রম বন্ধ থাকবে। ঈদের ছুটি শেষে আবারও ১৫ জুন থেকে পুনরায় আমদানি-রপ্তানি কার্যক্রম স্বাভাবিক ভাবে চালু হবে।

সোনামসজিদ ইমিগ্রেশন ইনচার্জ (উপ-পরিদর্শক) মো. জামিরুল ইসলাম বলেন, ঈদ উপলক্ষে বন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও ইমিগ্রেশন চেকপোস্ট স্বাভাবিক থাকবে এবং পাসপোর্টধারী যাত্রীরা স্বাভাবিক দিনের মতো যাতায়াত করতে পারবে।

চাঁপাই এক্সপ্রেস/এপিএইচ

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
স্বত্ব ©2022-2026 চাঁপাই এক্সপ্রেস
Design By Raytahost
raytahost14