শুক্রবার, ০১ মে ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন
ব্রেকিং
চাঁপাই নবাবগঞ্জে মহানন্দা সেতুতে টোল আদায় বন্ধের দাবিতে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে নকলমুক্ত পরিবেশে এইচএসসি পরীক্ষা ও শিক্ষার মানোন্নয়ন নিয়ে মতবিনিময় সভা  চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় মোবাইল ফোন জব্দ চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিদায়ী সংবর্ধনা চাঁপাইনবাবগঞ্জে “যমুনা টেলিভিশনের” প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে ফ্রিল্যান্সিং (৬ষ্ঠ) ব্যাচের ক্লাস উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা চাঁপাইনবাবগঞ্জে ফিলিং স্টেশন পরিদর্শনে বিএসটিআই কর্মকর্তারা শিবগঞ্জে জ্বালানি মজুদের দায়ে এক পাম্পে অভিযান চাঁপাইনবাবগঞ্জে ফ্রিল্যান্সিং ৬ষ্ঠ ব্যাচের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত

সঠিক ভাবে দায়িত্ব পালনের জন্য পৌরবাসীর কাছে দোয়া চাইলেন জনতার মেয়র সাব্বির

  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫

নিজস্ব প্রতিবেদক : বিগত কয়েকদিন যাবৎ চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার বিভিন্ন কার্যক্রম নিয়ে পৌর বাসীর মধ্যে চরম অসন্তোষ বিরাজ করছে। জলাবদ্ধতা, ডেঙ্গু মশা বৃদ্ধি, পৌরসভার সাপ্লাই পানির নামে ড্রেনের পানি সরবরাহ সহ আরও কয়েকটি গুরুতর অভিযোগ উঠেছে চাঁপাইনবাবগঞ্জ পৌর কতৃপক্ষের বিরুদ্ধে। কিন্তু তারপরও পৌর কতৃপক্ষ গভীর নিরবতা পালন করছে। বার বার অভিযোগ করার পরও পর্যাপ্ত কোন ব্যবস্থা গ্রহণ করেননি তারা।

এই চলমান পরিস্থিতিতে নিজস্ব ফেসবুক আইডিতে এক বিস্ফোরক মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চাঁপাইনবাবগঞ্জ জেলা কমিটির সদস্য সচিব সাব্বির আহমেদ।

তিনি তার ফেসবুক আইডিতে লিখেছে ‘চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার নাজেহাল দশা দেখে জনগণ তাদের ব্যাপক সমর্থনে আমাকে জনতার মেয়র হিসেবে নিয়োগ দিয়েছে। সঠিক ভাবে দায়িত্ব পালনের জন্য আপনাদের কাছে দোয়া চায়। (শপথ পাঠের প্রয়োজন আছে বলে মনে করছেন?)’

পোস্টটি খুব দ্রুত সময়ের মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং অনেকেই অনেক রকম মন্তব্য করেন। অনেকে আবার তাকে অভিনন্দন ও জানান।

তবে সাব্বির আহমেদ চাঁপাই এক্সপ্রেস নিউজ কে জানিয়েছেন, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার চলমান কার্যক্রমের যে ধীর গতি এবং বেহাল দশা সৃষ্টি হয়েছে এতে চাঁপাইনবাবগঞ্জ পৌরবাসী অতিষ্ঠ হয়ে পড়েছে। পৌরসভার বিভিন্ন সমস্যা গুলোর ব্যাপারে যার মধ্যে অন্যতম ডেঙ্গু যেটি পৌর এলাকায় প্রকট আকার ধারণ করেছে সেগুলোর বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্যে বার বার পৌর কতৃপক্ষ কে অবগত করার পরও তারা কোন ব্যবস্থা গ্রহণ করেনি। যার কারণেই মজার ছলে আমি এই পোস্টটি আমার ব্যক্তিগত সামাজিক যোগাযোগ মাধ্যমে করি। তবে ক্ষমতার চেয়ে আমার জনতাই বেশি প্রিয়।

এসএমকে

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
স্বত্ব ©2022-2026 চাঁপাই এক্সপ্রেস
Design By Raytahost
raytahost14