সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন
ব্রেকিং
চাঁপাইনবাবগঞ্জে গণভোটের প্রচারে জেলা ইমাম সম্মেলন অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে বহুমুখী স্ব-উদ্যোগী সংস্থার অফিস ও ইস্টোর শুভ উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে ১৫ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন থাকবে : কর্ণেল মোস্তাফিজুর চাঁপাইনবাবগঞ্জে এফ.এন.এফ হাউজিং প্রজেক্টের শুভ উদ্বোধন বাংলাদেশের সমর্থনে আইসিসিকে চিঠি পাঠালো পাকিস্তান ক্রিকেট বোর্ড ড. মিজানুর রহমান আজহারীর জরুরি বার্তা আবারও গ্রেফতার ইভ্যালির রাসেল ও শামীমা দম্পতি চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে শীর্তাতদের মাঝে ৫৯ বিজিবির কম্বল বিতরণ শিবগঞ্জে ৫৯ বিজিবি’র অস্ত্র ও গুলি উদ্ধার চাঁপাই মৎস্যচাষী সমবায় সমিতির মতবিনিময় ও আলোচনা সভা

শিবগঞ্জ সীমান্তে ২৬ লক্ষ টাকার চোরাই মোবাইল জব্দ করেছে বিজিবি

  • আপডেটের সময় : বুধবার, ১৮ জুন, ২০২৫

চাঁপাই এক্সপ্রেস ডেস্ক : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার রঘুনাথপুর সীমান্তে অভিযান চালিয়ে সাড়ে ২৬ লক্ষ টাকা মূল্যের ৬৮টি ভারতীয় মোবাইল ফোন জব্দ করেছে বিজিবি।

মঙ্গলবার (১৭ জুন) দুপুরে বিজিবি ৫৩ ব্যাটালিয়নের অধীনস্থ রঘুনাথপুর বিওপির নায়েব সুবেদার মোঃ খলিলুর রহমানের নেতৃত্বে বিজিবির একটি টহলদল দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ১০/৩-এস হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শিবগঞ্জ থানাধীন দূর্লভপুর ইউনিয়নের সীমান্তবর্তী খাকসাপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে বিজিবি টহলদল ভারত থেকে চোরাচালানকৃত ৬৮টি মোবাইল ফোন জব্দ করে। জব্দকৃত মোবাইলের আনুমানিক সিজারমূল্য প্রায় ২৬ লক্ষ ৫০ হাজার টাকা।

জব্দকৃত মোবাইল ফোনসমূহ চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

এ ব্যাপারে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল ফাহাদ মাহমুদ রিংকু বলেন, বর্ডার গার্ড বাংলাদেশ সীমান্ত সুরক্ষার পাশাপাশি সীমান্ত দিয়ে যেকোনো চোরাচালান প্রতিরোধে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও বিজিবির এধরনের তৎপরতা অব্যাহত থাকবে।

এএসকেএম

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
স্বত্ব ©2022-2026 চাঁপাই এক্সপ্রেস
Design By Raytahost
raytahost14