সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন
ব্রেকিং
চাঁপাইনবাবগঞ্জে গণভোটের প্রচারে জেলা ইমাম সম্মেলন অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে বহুমুখী স্ব-উদ্যোগী সংস্থার অফিস ও ইস্টোর শুভ উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে ১৫ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন থাকবে : কর্ণেল মোস্তাফিজুর চাঁপাইনবাবগঞ্জে এফ.এন.এফ হাউজিং প্রজেক্টের শুভ উদ্বোধন বাংলাদেশের সমর্থনে আইসিসিকে চিঠি পাঠালো পাকিস্তান ক্রিকেট বোর্ড ড. মিজানুর রহমান আজহারীর জরুরি বার্তা আবারও গ্রেফতার ইভ্যালির রাসেল ও শামীমা দম্পতি চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে শীর্তাতদের মাঝে ৫৯ বিজিবির কম্বল বিতরণ শিবগঞ্জে ৫৯ বিজিবি’র অস্ত্র ও গুলি উদ্ধার চাঁপাই মৎস্যচাষী সমবায় সমিতির মতবিনিময় ও আলোচনা সভা

শিবগঞ্জে কুখ্যাত ডাকাত লালচান হিরোইনসহ গ্রেপ্তার

  • আপডেটের সময় : শনিবার, ২৮ জুন, ২০২৫

শিবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় মাদকদ্রব্যসহ মো. লাল চাঁন ইসলাম (৩১) নামে এক কুখ্যাত ডাকাতকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। তার বিরুদ্ধে রয়েছে একাধিক ডাকাতি ও মাদক সংশ্লিষ্ট অভিযোগ।

গ্রেফতারকৃত লালচান শিবগঞ্জ উপজেলার পলাশবাড়ী গ্রামের মৃত গিয়াস উদ্দিনের ছেলে। তাঁর মায়ের নাম মোছা. সুন্দরী বেগম।

জানা যায়, লালচান দীর্ঘদিন ধরে শিবগঞ্জসহ আশপাশের এলাকায় ডাকাতি, চুরি ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত। সম্প্রতি তার বিরুদ্ধে মাদকদ্রব্য হিরোইন রাখার অভিযোগে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানায়, লালচানের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এবং তাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে। শিগগিরই তাকে আদালতে সোপর্দ করা হবে। স্থানীয়রা জানান, লালচান এই অঞ্চলে এক আতঙ্কের নাম হয়ে উঠেছিল। তার গ্রেফতারে এলাকায় স্বস্তি ফিরে এসেছে।

এসকেএম

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
স্বত্ব ©2022-2026 চাঁপাই এক্সপ্রেস
Design By Raytahost
raytahost14