সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
ব্রেকিং
চাঁপাইনবাবগঞ্জে গণভোটের প্রচারে জেলা ইমাম সম্মেলন অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে বহুমুখী স্ব-উদ্যোগী সংস্থার অফিস ও ইস্টোর শুভ উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে ১৫ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন থাকবে : কর্ণেল মোস্তাফিজুর চাঁপাইনবাবগঞ্জে এফ.এন.এফ হাউজিং প্রজেক্টের শুভ উদ্বোধন বাংলাদেশের সমর্থনে আইসিসিকে চিঠি পাঠালো পাকিস্তান ক্রিকেট বোর্ড ড. মিজানুর রহমান আজহারীর জরুরি বার্তা আবারও গ্রেফতার ইভ্যালির রাসেল ও শামীমা দম্পতি চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে শীর্তাতদের মাঝে ৫৯ বিজিবির কম্বল বিতরণ শিবগঞ্জে ৫৯ বিজিবি’র অস্ত্র ও গুলি উদ্ধার চাঁপাই মৎস্যচাষী সমবায় সমিতির মতবিনিময় ও আলোচনা সভা

সোনামসজিদ স্থলবন্দরে কমপ্লিট শাটডাউন বন্ধ সকল কার্যক্রম

  • আপডেটের সময় : শনিবার, ২৮ জুন, ২০২৫
সোনামসজিদে কাস্টমস কর্মকর্তাদের কর্মবিরতি বন্দরে আটকা দুই শতাধিক ভারতীয় পণ্যবাহী ট্রাক
ছবি : চাঁপাই এক্সপ্রেস

শিবগঞ্জ প্রতিনিধি : এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ডাকা সম্পূর্ণ শাটডাউন কর্মসূচির প্রভাবে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে।

শনিবার (২৮ জুন) দুপুর পর্যন্ত ভারত থেকে কোনো আমদানি পণ্য সোনামসজিদ বন্দরে প্রবেশ করেনি। একইভাবে, বাংলাদেশ থেকে ভারতেও কোনো রপ্তানি পণ্য পাঠানো হয়নি।

সোনামসজিদ স্থলবন্দর কাস্টমসের কর্মকর্তারা জানিয়েছেন, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে তারা শাটডাউন পালন করছেন। এ কারণে শুল্ক আদায়সহ সব ধরনের কার্যক্রম বন্ধ রয়েছে। বন্দরে অন্তত ছয়টি রপ্তানিবাহী ট্রাক আটকে পড়েছে বলে কাস্টমস কর্মকর্তারা জানান।

সোনামসজিদ কাস্টমসের সহকারী কমিশনার আরিফুল ইসলাম বলেন, শনিবার সারাদিন শাটডাউন কর্মসূচি চলবে। সন্ধ্যার দিকে কেন্দ্র থেকে নতুন নির্দেশনা আসতে পারে। সেটা পাওয়ার পর পরবর্তী কর্মসূচি নির্ধারণ করা হবে।

পানামা পোর্ট লিংক লিমিটেডের ব্যবস্থাপক মাঈনুল ইসলাম জানান, শাটডাউনের কারণে বন্দরের সব কার্যক্রম স্থগিত আছে। ভারতের মহদিপুর বন্দরেও আমদানিবাহী শতাধিক ট্রাক আটকে পড়েছে।

এএআর

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
স্বত্ব ©2022-2026 চাঁপাই এক্সপ্রেস
Design By Raytahost
raytahost14