বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন
ব্রেকিং
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে শীর্তাতদের মাঝে ৫৯ বিজিবির কম্বল বিতরণ শিবগঞ্জে ৫৯ বিজিবি’র অস্ত্র ও গুলি উদ্ধার চাঁপাই মৎস্যচাষী সমবায় সমিতির মতবিনিময় ও আলোচনা সভা ভারতে অনুপ্রবেশের দায়ে চাঁপাইনবাবগঞ্জের দুই চোরাকারবারি আটক চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ চাঁপাইনবাবগঞ্জে ফ্রিল্যান্সিং ৫ম ব্যাচের শুভ উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জ তিন আসনে বিএনপি মনোনীত প্রার্থী’র মনোনয়নপত্র দাখিল চাঁপাইনবাবগঞ্জে মনোনয়ন ফরম জমা দিলেন নূরুল ইসলাম বুলবুল চাঁপাইনবাবগঞ্জে যাত্রা শুরু করল ডায়মন্ড হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট চাঁপাইনবাবগঞ্জে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

শ্রীলংকায় রেফারী পরীক্ষায় চাঁপাইনবাবগঞ্জের আনুর সাফল্য

  • আপডেটের সময় : সোমবার, ১৪ জুলাই, ২০২৫

নিজস্ব প্রতিবেদক : শ্রীলংকার রাজধানী কলম্বতে গত ২ জুলাই অনুষ্ঠিত ৯ম ক্যাডেট, জুনিয়ার, অনু-২১ ও সিনিয়ার সাউথ এশিয়ান কারাতে চ্যাম্পিয়নশীপে বাংলাদেশ জাতীয় কারাতে দলের সাথে চাঁপাইনবাবগঞ্জ জেলার সন্তান মোহাম্মদ আমিরুল শেখ আনু এর রেফারিতে কৃতকার্য হয়েছে।

মোহাম্মদ আমিরুল ইসলাম আনু চাঁপাইনবাবগঞ্জ পৌর ৩নং ওয়ার্ড লাখেরাজ পাড়া এলাকার একজন সন্তান।

এ বিষয়ে চাঁপাই এক্সপ্রেস নিউজ কে তিনি জানান, গত ২ জুলাই থেকে ৪ জুলায় শ্রীলংকায় এশিয়ান কারাতে ফেডারেশন এর তত্তাবধায়নে কোচ, রেফারী কোর্স ও লাইসেন্স পরীক্ষা অনুষ্ঠিত হয়। উক্ত পরীক্ষায় অংশগ্রহণ করেন এশিয়ার ৯টি দেশের মোট ৭৫জন কারাতে রেফারী।

তারই ধারাবাহিকতায় বাংলাদেশের প্রতিনিধি হিসেবে আমি পরীক্ষায় অংশগ্রহণ করি এবং সফল ভাবে জাজ-বি লাইসেন্স পরীক্ষায় কৃতকার্য হয়।

তিনি আরো জানান, আমি বাংলাদেশ কারাতে ফেডারেশন এর একজন (জাতীয়) জাজ ও ঢাকা ক্যান্টনমেন্ট (কচুক্ষেত) এলাকায় এবিসি মার্শাল আর্ট একাডেমীর প্রতিষ্ঠাতা ও প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করছি। এবং বিভিন্ন স্কুল-কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠানে কারাতে প্রশিক্ষণের পাশাপাশি নারী শক্তিকে আরো শক্ত করতে আত্নরক্ষামুলক কারাতে প্রশিক্ষণ দিয়ে থাকি।

তাছাড়া, চাঁপাইনবাবগঞ্জ জেলার একজন সন্তান হিসেবে শুধু মাত্র এশিয়ান কারাতে রেফারী লাইসেন্স নয় এর পাশাপাশি দেশের গৌরব উজ্জলের অংশ হিসেবে আমি ৯ম ক্যাডেট, জুনিয়ার, অনু-২১ ও সিনিয়ার সাউথ এশিয়ান কারাতে চ্যাম্পিয়নশীপে দক্ষতার সহিত জাজ হিসেবে খেলা পরিচালনা করতে সক্ষম হয়।

এসআরকে

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
স্বত্ব ©2022-2026 চাঁপাই এক্সপ্রেস
Design By Raytahost
raytahost14