সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন
ব্রেকিং
চাঁপাইনবাবগঞ্জে গণভোটের প্রচারে জেলা ইমাম সম্মেলন অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে বহুমুখী স্ব-উদ্যোগী সংস্থার অফিস ও ইস্টোর শুভ উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে ১৫ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন থাকবে : কর্ণেল মোস্তাফিজুর চাঁপাইনবাবগঞ্জে এফ.এন.এফ হাউজিং প্রজেক্টের শুভ উদ্বোধন বাংলাদেশের সমর্থনে আইসিসিকে চিঠি পাঠালো পাকিস্তান ক্রিকেট বোর্ড ড. মিজানুর রহমান আজহারীর জরুরি বার্তা আবারও গ্রেফতার ইভ্যালির রাসেল ও শামীমা দম্পতি চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে শীর্তাতদের মাঝে ৫৯ বিজিবির কম্বল বিতরণ শিবগঞ্জে ৫৯ বিজিবি’র অস্ত্র ও গুলি উদ্ধার চাঁপাই মৎস্যচাষী সমবায় সমিতির মতবিনিময় ও আলোচনা সভা

শিবগঞ্জে বিজিবি ও ডিএনসির যৌথ অভিযান আটক ৩ জন

  • আপডেটের সময় : মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫

নিজস্ব প্রতিবেদক : সোনামসজিদ সীমান্ত এলাকায় বিজিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) যৌথ অভিযান চালিয়ে ফেন্সিডিল ও নগদ টাকা জব্দ করেছে। সেই সঙ্গে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার সকাল ৮টায় এই অভিযান চালানো হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, শিবগঞ্জ উপজেলার পিরোজুপর গ্রামের মো. হাবিবুর রহমানের ছেলে মো. আমীর হোসেন ও মো. বাহাদুর হোসেন (২৫) এবং মো. জমির হোসেনের স্ত্রী মোসা. জেসমিন (২৫)।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবি এই তথ্য জানিয়েছে। এতে আরোও জানানো হয়, বিজিবির ৫৯ ব্যাটালিয়নের সোনামসজিদ বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৮৫/২-এস হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের ভেতরে মো. আমীর হোসেনের বাড়িতে বিজিবি ও ডিএনসি যৌথ অভিযান পরিচালনা করে।

অভিযানে আমীর হোসেন, বাহাদুর হোসেন ও জেসমিনকে ৮৯ বোতল ভারতীয় ফেনসিডিল, ৫৬৫ পিস ইয়াবা এবং নগদ ১১ লাখ ২৮ হাজার টাকাসহ গ্রেফতার করা হয়।

এসআরও

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
স্বত্ব ©2022-2026 চাঁপাই এক্সপ্রেস
Design By Raytahost
raytahost14