সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন
ব্রেকিং
চাঁপাইনবাবগঞ্জে গণভোটের প্রচারে জেলা ইমাম সম্মেলন অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে বহুমুখী স্ব-উদ্যোগী সংস্থার অফিস ও ইস্টোর শুভ উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে ১৫ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন থাকবে : কর্ণেল মোস্তাফিজুর চাঁপাইনবাবগঞ্জে এফ.এন.এফ হাউজিং প্রজেক্টের শুভ উদ্বোধন বাংলাদেশের সমর্থনে আইসিসিকে চিঠি পাঠালো পাকিস্তান ক্রিকেট বোর্ড ড. মিজানুর রহমান আজহারীর জরুরি বার্তা আবারও গ্রেফতার ইভ্যালির রাসেল ও শামীমা দম্পতি চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে শীর্তাতদের মাঝে ৫৯ বিজিবির কম্বল বিতরণ শিবগঞ্জে ৫৯ বিজিবি’র অস্ত্র ও গুলি উদ্ধার চাঁপাই মৎস্যচাষী সমবায় সমিতির মতবিনিময় ও আলোচনা সভা

শিবগঞ্জে আ.লীগ নেতার বাড়িতে ককটেল বিস্ফোরণ

  • আপডেটের সময় : রবিবার, ২৭ জুলাই, ২০২৫

নিজস্ব প্রতিবেদক : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে এক ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি সদস্যের বাড়ির পেছনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি।

শনিবার (২৬ জুলাই) সকালে শিবগঞ্জ উপজেলার ঘোড়াপাখিয়া ইউনিয়নের ট্যাপাপাড়া এলাকায় ৬নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি সদস্য মোজাফফর আলীর বাড়ির পেছনে এই ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

ঘটনার খবর পেয়ে শিবগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল থেকে ককটেল বিস্ফোরণের আলামত উদ্ধার করেছে। এসময় ককটেল বিস্ফোরণের শব্দে স্থানীয় বাসিন্দা সদর আলীর মেয়ে লাইলী খাতুন আতঙ্কিত হয়ে পড়লেও গুরুতর অসুস্থ হননি।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, ককটেলটি সংরক্ষণের জন্য মাটির নিচে পুঁতে রাখা ছিল। মোজাফফর আলীর বাড়ির পেছনের দেয়ালের পাশে এই ককটেল বিস্ফোরণ হয়।

শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কিবরিয়া জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন ও আলামত সংগ্রহ করা হয়েছে। এ নিয়ে তদন্তকাজ শুরু হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ঘটনায় শনিবার বেলা সাড়ে ৩টা পর্যন্ত কাউকে আটক করা হয়নি বলে জানান ওসি।

চাঁপাই এক্সপ্রেস/এমজেড

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
স্বত্ব ©2022-2026 চাঁপাই এক্সপ্রেস
Design By Raytahost
raytahost14