বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১১:২০ অপরাহ্ন
ব্রেকিং
চাঁপাইনবাবগঞ্জে নকলমুক্ত পরিবেশে এইচএসসি পরীক্ষা ও শিক্ষার মানোন্নয়ন নিয়ে মতবিনিময় সভা  চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় মোবাইল ফোন জব্দ চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিদায়ী সংবর্ধনা চাঁপাইনবাবগঞ্জে “যমুনা টেলিভিশনের” প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে ফ্রিল্যান্সিং (৬ষ্ঠ) ব্যাচের ক্লাস উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা চাঁপাইনবাবগঞ্জে ফিলিং স্টেশন পরিদর্শনে বিএসটিআই কর্মকর্তারা শিবগঞ্জে জ্বালানি মজুদের দায়ে এক পাম্পে অভিযান চাঁপাইনবাবগঞ্জে ফ্রিল্যান্সিং ৬ষ্ঠ ব্যাচের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে জোরপূর্বক জমি দখল ও চাঁদাবাজির বিরুদ্ধে মানববন্ধন

চাঁপাইনবাবগঞ্জে পুলিশের অভিযানে চোরাই মোটরসাইকেল উদ্ধার

  • আপডেটের সময় : মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫

নিজস্ব প্রতিবেদক : শিবগঞ্জ উপজেলারতারাপুর-মোন্নাপাড়ার মোহাম্মদ আলীর বাড়িতে অভিযান চালিয়ে চোরাই ৮ টি মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১০ আগস্ট) রাতে অভিযান চালিয়ে মোটরসাইকেলগুলো উদ্ধার করা হয়। সোমবার (১১ আগস্ট) দুপুরে অতিরিক্ত পুলিশ সুপার এ.এন.এম. ওয়াসিম ফিরোজের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার (১০ আগস্ট) রাতে মোটরসাইকেল চুরি ও বিক্রির সঙ্গে জড়িত রাহাত আলী নামে এক যুবককে গ্রেপ্তার করে পুলিশ। রাহাত দাদনচক আরাজী-চৌকা গ্রামের শামীম উদ্দীনের ছেলে। তার দেয়া তথ্যের ভিত্তিতে ওই রাতেই পুলিশ মোহাম্মদ আলীর বাড়িতে অভিযান চালায়। এ সময় বাড়ি থেকে ৮ টি বিভিন্ন কোম্পানী ও মডেলের মোটরসাইকেল উদ্ধার করে। তবে পুলিশ মোহাম্মদ আলীকে আটক করতে পারেনি।

অতিরিক্ত পুলিশ সুপার এ.এন.এম. ওয়াসিম ফিরোজ জানান, গত ২৭ জুলাই গোমস্তাপুর উপজেলার শুক্রাবাড়ীতে জনতার হাতে আটক হন দুই মোটরসাইকেল চোর।

এরা হলেন, দাদনচক আদিনা কলেজপাড়ার জালাল উদ্দীনের ছেলে সোহেল রানা (২৩) ও বাবুর ছেলে মোঃ শিহাব (২১)। পরে পুলিশ তাদের একটি মামলায় তাদের গ্রেপ্তার করে আদালতে তোলে এবং রিমাণ্ডে নেয়। রিমাণ্ডে সোহেল ও শিহাবের দেয়া তথ্যের ভিত্তিতে পুলিশ রাহাতকে গ্রেপ্তার করে। পরবর্তীতে রাহাতের দেয়া তথ্যের ভিত্তিতে মোহাম্মদ আলীর বাড়ি থেকে মোটরসাইকেলগুলো উদ্ধার করা হয়। তারা চারজনই মোটরসাইকেল চোর চক্রের সক্রিয় সদস্য।

এসএমকে

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
স্বত্ব ©2022-2026 চাঁপাই এক্সপ্রেস
Design By Raytahost
raytahost14