বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
ব্রেকিং
চাঁপাইনবাবগঞ্জে নকলমুক্ত পরিবেশে এইচএসসি পরীক্ষা ও শিক্ষার মানোন্নয়ন নিয়ে মতবিনিময় সভা  চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় মোবাইল ফোন জব্দ চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিদায়ী সংবর্ধনা চাঁপাইনবাবগঞ্জে “যমুনা টেলিভিশনের” প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে ফ্রিল্যান্সিং (৬ষ্ঠ) ব্যাচের ক্লাস উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা চাঁপাইনবাবগঞ্জে ফিলিং স্টেশন পরিদর্শনে বিএসটিআই কর্মকর্তারা শিবগঞ্জে জ্বালানি মজুদের দায়ে এক পাম্পে অভিযান চাঁপাইনবাবগঞ্জে ফ্রিল্যান্সিং ৬ষ্ঠ ব্যাচের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে জোরপূর্বক জমি দখল ও চাঁদাবাজির বিরুদ্ধে মানববন্ধন

চাঁপাইনবাবগঞ্জে পাগলা নদীতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

  • আপডেটের সময় : শনিবার, ২৩ আগস্ট, ২০২৫

নিজস্ব প্রতিবেদক : চাঁপাইনবাবগঞ্জে পাগলা নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে আহাদ আলী (১৫) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

শুক্রবার (২২ আগষ্ট) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের বাবলাবোনা গ্রামের পাগলা নদীতে এই দুর্ঘটনা ঘটে। নিহত আহাদ ওই গ্রামের দুরুল হুদার ছেলে ও কালিনগর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থী।

সুন্দরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান ও সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মতিউর রহমান জানান, দুপুরে বন্ধুদের সাথে পাগলা নদীতে গোসল করতে গিয়ে ডুবে যায় আহাদ। এ সময় তার সাথে থাকা বন্ধুরা আহাদকে নদী থেকে মৃত অবস্থায় উদ্ধার করে।

এ ব্যাপারে সদর থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা করা হয়েছে বলেও জানান ওসি মতিউর রহমান।

এসআরকে

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
স্বত্ব ©2022-2026 চাঁপাই এক্সপ্রেস
Design By Raytahost
raytahost14