বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
ব্রেকিং
চাঁপাইনবাবগঞ্জে নকলমুক্ত পরিবেশে এইচএসসি পরীক্ষা ও শিক্ষার মানোন্নয়ন নিয়ে মতবিনিময় সভা  চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় মোবাইল ফোন জব্দ চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিদায়ী সংবর্ধনা চাঁপাইনবাবগঞ্জে “যমুনা টেলিভিশনের” প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে ফ্রিল্যান্সিং (৬ষ্ঠ) ব্যাচের ক্লাস উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা চাঁপাইনবাবগঞ্জে ফিলিং স্টেশন পরিদর্শনে বিএসটিআই কর্মকর্তারা শিবগঞ্জে জ্বালানি মজুদের দায়ে এক পাম্পে অভিযান চাঁপাইনবাবগঞ্জে ফ্রিল্যান্সিং ৬ষ্ঠ ব্যাচের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে জোরপূর্বক জমি দখল ও চাঁদাবাজির বিরুদ্ধে মানববন্ধন

সীমান্ত দিয়ে অবৈধ অস্ত্র-গোলাবারুদ প্রবেশ ঠেকাতে কঠোর অবস্থানে বিজিবি

  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক : দেশ ও দেশের শাসন ব্যবস্থা সুরক্ষা রাখতে ভারত থেকে অস্ত্র ও গোলা-বারুদ প্রবেশ প্রতিরোধে সীমান্তে টহল বৃদ্ধি ও কড়া নজরদারির কথা জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি।

সোমবার বেলা ১১ টায় চাঁপাইনবাবগঞ্জে বিজিবির উত্তর-পশ্চিম রিজিয়নের প্রেসব্রিফিংয়ে এক কথা জানানো হয়।

বিজিবির ৫৩ ব্যাটালিয়ন এ সংবাদ সম্মেলনের আয়োজন করে। এতে বক্তব্য দেন ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মোস্তাফিজুর রহমান।

প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, বিজিবির রংপুর উত্তর-পশ্চিম রিজিয়নের ১৫টি ব্যাটালিয়ন সীমান্তের যে কোন অপতৎপরতাসহ অস্ত্র-গোলাবারুদ ও মাদক চোরাচালান প্রতিরোধে সর্বাধিক গুরুত্ব দিচ্ছে। গত নয় মাসে উত্তর-পশ্চিম রিজিয়নের বিভিন্ন সীমান্তে অপতৎপরতার অভিযোগে ৫০১ জনকে আটক করা হয়েছে। জব্দ করা হয়েছে ৬০ কোটি টাকার অস্ত্র-গোলাবারুদ, মাদকসহ অন্যান্য অবৈধ মালামাল।

প্রেস ব্রিফিংয়ে আরও বলা হয়, উত্তর-পশ্চিম রিজিয়নের সীমান্ত সুরক্ষায় ৬ টি নতুন বর্ডার আউটপোস্ট ও বিওপি স্থাপন করেছে বিজিবি। এসব বিওপির মাধ্যমে সীমান্তে টহল ও নজরদারী আগের চেয়ে বেগবান হয়েছে।

এসকে

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
স্বত্ব ©2022-2026 চাঁপাই এক্সপ্রেস
Design By Raytahost
raytahost14