বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৯:৫৯ পূর্বাহ্ন
ব্রেকিং
চাঁপাইনবাবগঞ্জে নকলমুক্ত পরিবেশে এইচএসসি পরীক্ষা ও শিক্ষার মানোন্নয়ন নিয়ে মতবিনিময় সভা  চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় মোবাইল ফোন জব্দ চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিদায়ী সংবর্ধনা চাঁপাইনবাবগঞ্জে “যমুনা টেলিভিশনের” প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে ফ্রিল্যান্সিং (৬ষ্ঠ) ব্যাচের ক্লাস উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা চাঁপাইনবাবগঞ্জে ফিলিং স্টেশন পরিদর্শনে বিএসটিআই কর্মকর্তারা শিবগঞ্জে জ্বালানি মজুদের দায়ে এক পাম্পে অভিযান চাঁপাইনবাবগঞ্জে ফ্রিল্যান্সিং ৬ষ্ঠ ব্যাচের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে জোরপূর্বক জমি দখল ও চাঁদাবাজির বিরুদ্ধে মানববন্ধন

চাঁপাইনবাবগঞ্জে ইলা মিত্রের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে শোভাযাত্রা ও সমাবেশ

  • আপডেটের সময় : শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক : ঐতিহাসিক তেভাগা আন্দোলনের কিংবদন্তি নেত্রী ও ‘নাচোলের রাণীমাতা’ খ্যাত ইলা মিত্রের জন্মশতবার্ষিকী চাঁপাইনবাবগঞ্জে নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে।

শনিবার (১৮ অক্টোবর) দুপুরে তেভাগা আন্দোলনের নেত্রী ইলা মিত্রের জন্মশতবার্ষিকী উদযাপন পরিষদের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা, আদিবাসী ও বাঙালি কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়।

বেলা সাড়ে ১২টায় জেলা শহরের ফায়ার সার্ভিস মোড় থেকে উৎসবমুখর পরিবেশে শোভাযাত্রাটি বের করা হয়। আদিবাসী নারী-পুরুষরা ঐতিহ্যবাহী পোশাক পরিধান করে মাদলের তালে তালে নেচে-গেয়ে এতে অংশ নেন। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চাঁপাইনবাবগঞ্জ পৌর পার্কে এসে শেষ হয়।

পরে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় সমাবেশ। এতে বক্তব্য রাখেন, আদিবাসী লেখক ও গবেষক মিথু শিলাক মুরমু, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফোকলোর বিভাগের অধ্যাপক উদয় শংকর বিশ্বাস, উত্তরবঙ্গ আদিবাসী ফোরামের সভাপতি হিংগু মুরমু, নির্বাহী পরিচালক স্টেফান সরেন, জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় সভাপতি বিচিত্রা তির্কি, সাধারণ সম্পাদক বিমল রাজোয়াড় প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, “ইলা মিত্র ছিলেন নিপীড়িত কৃষক-শ্রমিক ও আদিবাসী জনগোষ্ঠীর মুক্তির প্রতীক। তাঁর সংগ্রামী জীবন বর্তমান প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস।

এসএমও

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
স্বত্ব ©2022-2026 চাঁপাই এক্সপ্রেস
Design By Raytahost
raytahost14