রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন
ব্রেকিং
শিবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি’র অভিযানে বিদেশী পিস্তল জব্দ চাঁপাইনবাবগঞ্জে জামায়াতে ইসলামীর বিশাল জনসভা চাঁপাইনবাবগঞ্জে শ্রমিকদের নিয়ে সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে জামায়াতে ইসলামীর সংবাদ সম্মেলন চাঁপাইনবাবগঞ্জে গণভোটের প্রচারে জেলা ইমাম সম্মেলন অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে বহুমুখী স্ব-উদ্যোগী সংস্থার অফিস ও ইস্টোর শুভ উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে ১৫ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন থাকবে : কর্ণেল মোস্তাফিজুর চাঁপাইনবাবগঞ্জে এফ.এন.এফ হাউজিং প্রজেক্টের শুভ উদ্বোধন বাংলাদেশের সমর্থনে আইসিসিকে চিঠি পাঠালো পাকিস্তান ক্রিকেট বোর্ড ড. মিজানুর রহমান আজহারীর জরুরি বার্তা

চাঁপাইনবাবগঞ্জে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

  • আপডেটের সময় : সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

এ উপলক্ষে সোমবার (২৭ অক্টোবর) বিকাল ৫ টায় একটি বর্ণাঢ্য র‍্যালি চাঁপাইনবাবগঞ্জ ফুড অফিস মোড় থেকে শুরু হয়ে নবাবগঞ্জ সরকারি কলেজের সামনে গিয়ে শেষ হয়। র‍্যালি শেষে সংক্ষিপ্ত বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক তবিউল ইসলাম তারিফ, সাধারণ সম্পাদক ফারুক আহমেদ।

সমাবেশে আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে সব রকমের ভুল বুঝাবুঝির অবসান ঘটিয়ে সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান যুবদল নেতৃবৃন্দ।

সভায় জেলার পাঁচ উপজেলার ৪২টি ইউনিয়ন থেকে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিতি ছিলেন।

এআরও

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
স্বত্ব ©2022-2026 চাঁপাই এক্সপ্রেস
Design By Raytahost
raytahost14