বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
ব্রেকিং
চাঁপাইনবাবগঞ্জে নকলমুক্ত পরিবেশে এইচএসসি পরীক্ষা ও শিক্ষার মানোন্নয়ন নিয়ে মতবিনিময় সভা  চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় মোবাইল ফোন জব্দ চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিদায়ী সংবর্ধনা চাঁপাইনবাবগঞ্জে “যমুনা টেলিভিশনের” প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে ফ্রিল্যান্সিং (৬ষ্ঠ) ব্যাচের ক্লাস উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা চাঁপাইনবাবগঞ্জে ফিলিং স্টেশন পরিদর্শনে বিএসটিআই কর্মকর্তারা শিবগঞ্জে জ্বালানি মজুদের দায়ে এক পাম্পে অভিযান চাঁপাইনবাবগঞ্জে ফ্রিল্যান্সিং ৬ষ্ঠ ব্যাচের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে জোরপূর্বক জমি দখল ও চাঁদাবাজির বিরুদ্ধে মানববন্ধন

চাঁপাইনবাবগঞ্জ সদর ৩ আসনে বিএনপির মনোনয়নপত্র সংগ্রহ করলেন হারুনুর রশীদ

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫

ইসমাইল : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ সদর–৩ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত এমপি পদপ্রার্থী জননেতা মো: হারুনুর রশীদ আজ দুপুর ১টায় জেলা প্রশাসকের কার্যালয়ে অবস্থিত প্রধান রিটার্নিং কর্মকর্তার দপ্তর থেকে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র সংগ্রহ করেন।

মনোনয়নপত্র সংগ্রহকালে তাঁর সঙ্গে বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয় এবং নেতাকর্মীরা তাঁর প্রতি সমর্থন ও একাত্মতা প্রকাশ করেন।

মনোনয়নপত্র সংগ্রহ শেষে মো: হারুনুর রশীদ বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে তিনি নির্বাচনে অংশগ্রহণ করছেন। নির্বাচিত হলে তিনি চাঁপাইনবাবগঞ্জ সদর–৩ আসনের উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং জনগণের সার্বিক কল্যাণে কাজ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির সাবেক সদর উপজেলা চেয়ারম্যান তসিকুল ইসলাম, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম,যুবলীগের আহ্বায়ক  তাবিউল ইসলাম তারিফ,স্থানীয় নেতৃবৃন্দ তাঁর প্রার্থিতাকে স্বাগত জানিয়ে আসন্ন নির্বাচনে বিজয়ী করতে সর্বাত্মক সহযোগিতার অঙ্গীকার করেন।

এএএম

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
স্বত্ব ©2022-2026 চাঁপাই এক্সপ্রেস
Design By Raytahost
raytahost14