বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন
ব্রেকিং
চাঁপাইনবাবগঞ্জে নকলমুক্ত পরিবেশে এইচএসসি পরীক্ষা ও শিক্ষার মানোন্নয়ন নিয়ে মতবিনিময় সভা  চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় মোবাইল ফোন জব্দ চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিদায়ী সংবর্ধনা চাঁপাইনবাবগঞ্জে “যমুনা টেলিভিশনের” প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে ফ্রিল্যান্সিং (৬ষ্ঠ) ব্যাচের ক্লাস উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা চাঁপাইনবাবগঞ্জে ফিলিং স্টেশন পরিদর্শনে বিএসটিআই কর্মকর্তারা শিবগঞ্জে জ্বালানি মজুদের দায়ে এক পাম্পে অভিযান চাঁপাইনবাবগঞ্জে ফ্রিল্যান্সিং ৬ষ্ঠ ব্যাচের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে জোরপূর্বক জমি দখল ও চাঁদাবাজির বিরুদ্ধে মানববন্ধন

ভোলাহাট সীমান্তে অবৈধ অনুপ্রবেশের দায়ে ২৭ জন আটক

  • আপডেটের সময় : সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫

অনলাইন ডেস্ক ‍: চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে ২৭ জন ব্যক্তিকে আটক করেছে ৫৯ বিজিবি মহানন্দা ব্যাটালিয়ন।

সোমবার (২২ ডিসেম্বর) ভোররাতে ভোলাহাট উপজেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে পাসপোর্ট ছাড়া বাংলাদেশে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে তাদের আটক করা হয়। বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত এলাকায় নজরদারি জোরদার করা হলে সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করা যায়। পরে অভিযান চালিয়ে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় ২৭ জনকে আটক করা হয়। আটককৃতদের মধ্যে পুরুষ-০৮ জন নারী-১২ জন, শিশু-০৫ জন ও তৃতীয় লিঙ্গের-০২ জন রয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা অবৈধভাবে সীমান্ত অতিক্রম করার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে বিজিবি। বর্তমানে তাদের ঠিকানা, জাতীয় পরিচয়পত্র এবং বাংলাদেশী নাগরিকত্বসহ বিভিন্ন বিষয় নিশ্চিত করার লক্ষ্যে জিডির মাধ্যমে ভোলাহাট থানায় হস্তান্তর করা হয়েছে।

বিজিবি আরও জানায়, সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান রোধে নিয়মিত টহল ও অভিযান অব্যাহত থাকবে।

এএআর/এএম

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
স্বত্ব ©2022-2026 চাঁপাই এক্সপ্রেস
Design By Raytahost
raytahost14