শুক্রবার, ০১ মে ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন
ব্রেকিং
চাঁপাই নবাবগঞ্জে মহানন্দা সেতুতে টোল আদায় বন্ধের দাবিতে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে নকলমুক্ত পরিবেশে এইচএসসি পরীক্ষা ও শিক্ষার মানোন্নয়ন নিয়ে মতবিনিময় সভা  চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় মোবাইল ফোন জব্দ চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিদায়ী সংবর্ধনা চাঁপাইনবাবগঞ্জে “যমুনা টেলিভিশনের” প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে ফ্রিল্যান্সিং (৬ষ্ঠ) ব্যাচের ক্লাস উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা চাঁপাইনবাবগঞ্জে ফিলিং স্টেশন পরিদর্শনে বিএসটিআই কর্মকর্তারা শিবগঞ্জে জ্বালানি মজুদের দায়ে এক পাম্পে অভিযান চাঁপাইনবাবগঞ্জে ফ্রিল্যান্সিং ৬ষ্ঠ ব্যাচের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে মনোনয়ন ফরম জমা দিলেন নূরুল ইসলাম বুলবুল

  • আপডেটের সময় : মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫

ইসমাইল : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ-৩ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করার লক্ষ্যে।

সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর সাবেক ভিপি মো. নূরুল ইসলাম বুলবুল।

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মো. শাহাদাত হোসেন মাসুদের হাতে মনোনয়নপত্র জমা দেওয়াকালীন সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন, জুলাই বিপ্লবে শহীদ আসাদুল্লাহ তুহিনের পিতা, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র অধ্যক্ষ নজরুল ইসলাম, সাবেক জেলা আমীর অধ্যাপক রফিকুল ইসলাম, সাবেক সংসদ সদস্য লতিফুর রহমান, জেলা আমীর মাওলানা আবু জার গিফারী সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যাপক মোখলেশুর রহমান, অ্যাডভোকেট নুরে আলম সিদ্দিকী (আসাদ) সহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের কর্মী ও সমর্থকবৃন্দ।

মনোনয়নপত্র জমা দিয়ে রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে বের হওয়ার সময় উপস্থিত সাংবাদিকদের মো. নূরুল ইসলাম বুলবুল বলেন, একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, অংশগ্রহনমূলক ও বিশ্বাসযোগ্য নির্বাচনের জন্য সর্বস্তরে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করে প্রশাসনকে নিরপেক্ষতা ও সক্ষমতার প্রমাণ দিতে হবে।

তিনি আরও বলেন, জুলাই বিপ্লব পরবর্তী নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য নির্বাচনের বিকল্প নেই। যারা জুলাই চেতনা লালন করে, জুলাই চেতনায় ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠায় প্রতিশ্রুতিবদ্ধ জনগন তাদেরকেই নির্বাচিত করবে। জাতীয় নির্বাচনের দিনেই জুলাই সনদের আইনি ভিত্তি প্রদানের লক্ষ্যে গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই গণভোটে জনগণকে ‘হ্যাঁ’ ভোট দিতে তিনি আহ্বান জানান।

এএমওআর

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
স্বত্ব ©2022-2026 চাঁপাই এক্সপ্রেস
Design By Raytahost
raytahost14