বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০১:৩১ অপরাহ্ন
ব্রেকিং
চাঁপাইনবাবগঞ্জে নকলমুক্ত পরিবেশে এইচএসসি পরীক্ষা ও শিক্ষার মানোন্নয়ন নিয়ে মতবিনিময় সভা  চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় মোবাইল ফোন জব্দ চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিদায়ী সংবর্ধনা চাঁপাইনবাবগঞ্জে “যমুনা টেলিভিশনের” প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে ফ্রিল্যান্সিং (৬ষ্ঠ) ব্যাচের ক্লাস উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা চাঁপাইনবাবগঞ্জে ফিলিং স্টেশন পরিদর্শনে বিএসটিআই কর্মকর্তারা শিবগঞ্জে জ্বালানি মজুদের দায়ে এক পাম্পে অভিযান চাঁপাইনবাবগঞ্জে ফ্রিল্যান্সিং ৬ষ্ঠ ব্যাচের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে জোরপূর্বক জমি দখল ও চাঁদাবাজির বিরুদ্ধে মানববন্ধন

চাঁপাইনবাবগঞ্জে এফ.এন.এফ হাউজিং প্রজেক্টের শুভ উদ্বোধন

  • আপডেটের সময় : শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬

ইসমাইল : চাঁপাইনবাবগঞ্জে আধুনিক ও পরিকল্পিত আবাসন সেবা প্রদানের লক্ষ্যে এফ.এন.এফ হাউজিং প্রজেক্ট-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকাল সাড়ে ৪ টায় সদর উপজেলার স্বরূপনগরে অবস্থিত প্রকল্প কার্যালয়ে কেক কেটে  আনুষ্ঠানিকভাবে এ উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিষ্ঠানের সম্মানিত শেয়ার হোল্ডারবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ব্যবসায়ী প্রতিনিধি ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে কার্যক্রম শুরু হয়।অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য প্রদান করেন প্রজেক্ট এর সভাপতি মোঃ জমশেদ আলী।

প্রজেক্ট এর বিভিন্ন বিষয় ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে বক্তব্য দেন এফ এন এফ হাউজিং প্রজেক্ট এর সাধারণ সম্পাদক মোঃ মোকসেদুল মোমেনিন, কোষাধ্যক্ষ মোঃ হুমায়ুন কবির। এ সময় বক্তারা বলেন, এফ.এন.এফ হাউজিং প্রজেক্ট স্বচ্ছতা, বিশ্বাসযোগ্যতা ও গ্রাহক সন্তুষ্টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পরিকল্পিত আবাসন সুবিধা প্রদান করবে। সাধারণ মানুষের আবাসন স্বপ্ন বাস্তবায়নে এ প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

প্রতিষ্ঠান কর্তৃপক্ষ জানান, “স্বপ্ন বাস্তবায়নের প্রতিশ্রুতি” এই স্লোগানকে সামনে রেখে এফ.এন.এফ হাউজিং প্রজেক্ট গ্রাহকদের জন্য নিরাপদ, নৈতিক ও মানসম্মত জমি ক্রয়-বিক্রয় সেবা নিশ্চিত করবে। উদ্বোধন অনুষ্ঠানে শেয়ার হোল্ডার ও শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত ছিলেন। উপস্থিত শেয়ারহোল্ডারগণ তাঁরা তাদের অনুভূতি ব্যক্ত করেন। অনুষ্ঠান শেষে অতিথিদের জন্য দোয়া ও আপ্যায়নের আয়োজন করা হয়।

এসএমও

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
স্বত্ব ©2022-2026 চাঁপাই এক্সপ্রেস
Design By Raytahost
raytahost14