• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন
ব্রেকিং
চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালা চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে  ৫৩ বিজিবির উদ্যোগে ইলেকট্রিক্যাল প্রশিক্ষণ উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে চালকদের পেশাগত দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিতে প্রশিক্ষণ চাঁপাইনবাবগঞ্জে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা চাঁপাইনবাবগঞ্জ লিগ্যাল এইড অফিস: ৭ মাসে ১৯৮৭ মামলা নিষ্পত্তি চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসল করতে গিয়ে  শিশুর মৃত্যু জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উপলক্ষ্যে সাংবাদিকের সাথে মতবিনিময় সভা চাঁপাইনবাবগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি একরামুল হোসাইন  চাঁপাইনবাবগঞ্জে দখল করে অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

রাজনীতি নিষিদ্ধের দাবি জানানোয় তিন ছাত্রী বহিষ্কার, রাতে উত্তাল তিতুমীর কলেজ

চাঁপাই এক্সপ্রেস নিউজ
আপডেট : বুধবার, ৬ মে, ২০২৬

ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবি জানানোকে কেন্দ্র করে তিন ছাত্রীকে বহিষ্কারের ঘটনায় উত্তাল হয়ে উঠেছে সরকারি তিতুমীর কলেজ। মঙ্গলবার (৫ মে) রাত ১০টার দিকে সুফিয়া কামাল ছাত্রীনিবাসের মূল ফটকের তালা ভেঙে বিক্ষোভে নামেন নারী শিক্ষার্থীরা।

জানা যায়, গত ৩ মে (শনিবার) সুফিয়া কামাল হলে ছাত্রদলের ১১ সদস্যবিশিষ্ট একটি কমিটি ঘোষণার পর সাধারণ শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। পরে শিক্ষার্থীদের প্রতিবাদের মুখে ওই কমিটি প্রত্যাহার করা হয়। এ ঘটনার পর কলেজ প্রশাসন তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করে।

তবে অভিযোগ উঠেছে, কোনো ধরনের সুষ্ঠু তদন্ত ছাড়াই তিন শিক্ষার্থীর হলের সিট বাতিল করা হয়েছে। বহিষ্কৃত শিক্ষার্থীরা বলেন, ‘হলের সিট বাতিলের নোটিশে যেসব অভিযোগ আনা হয়েছে, সেগুলো সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। নোটিশে তদন্ত কমিটির পর্যবেক্ষণের কথা উল্লেখ থাকলেও বাস্তবে তদন্ত কমিটি আমাদের সঙ্গে কোনো কথা বলেনি।’

তারা আরও বলেন, ‘আজ তদন্ত কমিটির সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে কথা বলার কথা ছিল। আমরা অপেক্ষায় ছিলাম, কিন্তু তারা কেউ আসেননি। আমাদের বক্তব্য না নিয়েই বলা হচ্ছে অভিযোগ প্রমাণিত হয়েছে।’

এদিকে সাধারণ শিক্ষার্থীদের দাবি, ছাত্রী হলে কোনো ধরনের ছাত্ররাজনীতি তারা চান না। বহিষ্কারের সিদ্ধান্ত প্রত্যাহার এবং নিরপেক্ষ তদন্তের দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা।


আরও সংবাদ

ফেসবুকে আমরা