• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন
ব্রেকিং
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির উদ্যোগে ইলেকট্রিক্যাল প্রশিক্ষণ উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে চালকদের পেশাগত দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিতে প্রশিক্ষণ চাঁপাইনবাবগঞ্জে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা ৭ মাসে ১৯৮৭ মামলা নিষ্পত্তি চাঁপাইনবাবগঞ্জ লিগ্যাল এইড অফিসের চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসল করতে গিয়ে শিশুর মৃত্যু জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উপলক্ষ্যে সাংবাদিকের সাথে মতবিনিময় সভা চাঁপাইনবাবগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি একরামুল হোসাইন  চাঁপাইনবাবগঞ্জে দখল করে অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন শিবগঞ্জে বিজিবির উদ্যোগে সীমান্তে স্কিল সেন্টারের শুভ উদ্বোধন

চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকের উপর হামলাকারীদের গ্রেপ্তারে পুলিশকে আল্টিমেটাম

নিজস্ব প্রতিবেদক
আপডেট : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে দুই সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় দায়ের করা মামলার মূল আসামিদের গ্রেপ্তারে পুলিশকে ৭২ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন সাংবাদিকরা। বুধবার চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে থেকে এ আল্টিমেটাম দেয়া হয়। এ সময় সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, ঘটনার ৬ দিন পার হলেও পুলিশ হামলকারীদের গ্রেপ্তারে চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে। ৭২ ঘণ্টার মধ্যে আসামিদের গ্রেপ্তারে ব্যর্থ হলে পুলিশ সুপারের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচিসহ বৃহত্তর আন্দোলনের ঘোষণাও দেয়া হয়।

বেলা সোয়া ১১ টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সাংবাদিক সমাজের ব্যানারে প্রতিবাদ সভার আয়োজন করা হয়। একই দাবিতে একযোগে প্রতিবাদ সভা হয়েছে জেলার অন্য চার উপজেলাতেও।

প্রতিবাদ সভায় বক্তারা বলেন, গত বৃহস্পতিবার রাতে চাঁপাইনবাবগঞ্জ শহরের বাতেনখাঁর মোড়ে সন্ত্রাসী হামলার শিকার হোন চ্যানেল ওয়ানের প্রতিনিধি তারেক রহমান ও মাই টিভির প্রতিনিধি তারেক আজিজ। ওই রাতেই সদর মডেল থানায় পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী মো. রাব্বীসহ দুই জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও ৮-১০ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়। কিন্তু পুলিশ হামলাকারীদের এখনো গ্রেপ্তার করতে পারেনি।

বক্তারা আরও বলেন, সাংবাদিকদের উপর হামলকারীদের গ্রেপ্তার করতে না পারায় শুধু সাংবাদিক সমাজই নয়, পুলিশের উপর গোটা জেলাবাসী আস্থার সংকট তৈরি হয়েছে।

সভা থেকে পুলিশকে ৭২ ঘন্টার আল্টিমেটাম দিয়ে বলা হয়, উল্লেখিত সময়ের মধ্যে আসামিদের গ্রেপ্তার করতে না পারলে পুলিশ সুপারের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করবে সাংবাদিকরা। এর পাশাপাশি সামাজিক-সাংস্কৃতিক সংগঠনসহ নানান পেশাজীবী সংগঠনের সমন্বয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।

চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তফা মন্টুর সভাপতিত্বে প্রতিবাদ সভায় আরও বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেসক্লাবের সভাপতি হোসেন শাহনেওয়াজ, চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও প্রথম আলো’র নিজস্ব প্রতিবেদক আনোয়ার হোসেন দিলু, দৈনিক চাঁপাই চিত্র’র সম্পাদক ও প্রকাশক কামাল উদ্দিন, দৈনিক চাঁপাই দর্পণের সম্পাদক ও প্রকাশক আশরাফুল ইসলাম রঞ্জু, চাঁপাইনবাবগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন জুয়েল, সিটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মেহেদি হাসান, মাছরাঙ্গা টেলিভিশনের প্রতিনিধি ডাবলু কুমার ঘোষসহ অন্যরা।

প্রতিবাদ সভায় উপস্থাপনা করেন চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফয়সাল মাহমুদ।

এমএনকেএস


আরও সংবাদ

ফেসবুকে আমরা