• শনিবার, ২৭ জুন ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন
ব্রেকিং
চাঁপাইনবাবগঞ্জে ইমাম হোসাইন (আ.)-এর শাহাদাত বার্ষিকী উপলক্ষে শোকসভা ও দোয়া মাহফিল চাঁপাইনবাবগঞ্জে ফ্রিল্যান্সিং ৭ম ব্যাচের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ  বালুগ্রাম  সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত  চাঁপাইনবাবগঞ্জবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন ওসি একরামুল হোসাইন চাঁপাইনবাবগঞ্জে ৫৩ বিজিবি’র অভিযানে ভারতীয় মাদক জব্দ চাঁপাইনবাবগঞ্জে ৫৯ বিজিবি’র উদ্যোগে অসহায় মানুষদের ফ্রি চিকিৎসা ও ওষুধ বিতরণ চাঁপাইনবাবগঞ্জে শিশু রামিসা হত্যার প্রতিবাদে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে ‘কানের দুলের জন্য’ গৃহশিক্ষিকাকে হত্যা ডিএনএ পরীক্ষায় আরও এক পুরুষের তথ্য পেল পিবিআই ‘৪ মানদণ্ড পূরণ না হলে কোনো প্রকল্প নয়, এটি জনগণের ট্যাক্সের টাকা’: অর্থমন্ত্রী

চাঁপাইনবাবগঞ্জে শিশু রামিসা হত্যার প্রতিবাদে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক
আপডেট : সোমবার, ২৫ মে, ২০২৬

ঢাকার পল্লবীতে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী আট বছর বয়সী শিশু রামিসা আক্তারকে পাশবিক নির্যাতন,ধর্ষণ ও নৃশংসভাবে হত্যার প্রতিবাদে এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৩ মে) সকালে চাঁপাইনবাবগঞ্জ প্রেস ক্লাবের সামনে দেশব্যাপী একযোগে আয়োজিত কর্মসূচির অংশ হিসেবে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। শিশু সংগঠন ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স (এনসিটিএফ) এবং যুব সংগঠন আয়াস বাংলাদেশ যৌথভাবে এই কর্মসূচির আয়োজন করে।

সমাবেশে শিশু ও তরুণ অংশ নিয়ে শিশু নির্যাতনের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানান।সমাবেশে বক্তব্য রাখেন এনসিটিএফ চাঁপাইনবাবগঞ্জ এর সভাপতি মো: সিফাত আলি,আয়াস বাংলাদেশ এর নারী ও শিশু বিষয়ক সম্পাদক তারিন খাতুন এবং আয়াস বাংলাদেশ এর নির্বাহী পরিচালক মোঃ ওয়ালিদ হাসান সমাবেশে বক্তারা দেশের শিশু সুরক্ষার ভয়াবহ পরিস্থিতি তুলে ধরে আইন ও সালিশ কেন্দ্রের (আসক) পরিসংখ্যান উল্লেখ করেন।

তারা বলেন, ২০২৬ সালের জানুয়ারি থেকে এপ্রিল এ চার মাসের ব্যবধানে দেশে ১৯৯ জন শিশু সহিংসতা ও নির্যাতনের শিকার হয়েছে, যার মধ্যে ৯৪ জন ধর্ষণের শিকার।

এ ছাড়া সীতাকুণ্ড, মুরাদনগর, দৌলতখানায় শিশু ধর্ষণ এবং হালুয়াঘাটে শিশু ইমনের নির্মম মৃত্যু প্রমাণ করে আজ শিশুরা কোথাও নিরাপদ নয়। সমাজজুড়ে মাদকাসক্তি, নৈতিক অবক্ষয় ও বিচারহীনতার সংস্কৃতির কারণেই এই বর্বরতা চলছে, যা জাতিসংঘ শিশু অধিকার সনদের স্পষ্ট লঙ্ঘন। বক্তারা অবিলম্বে এই মামলাগুলো দ্রুত বিচার ট্রাইব্যুনালের আওতায় এনে অপরাধীদের দৃষ্টান্তমূলক সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জোর দাবি জানান।

আয়োজক সংগঠনের প্রতিনিধিরা তাঁদের বক্তব্যে বলেন, ঘটনাটির পরপরই আইনশৃঙ্খলা বাহিনীর তাৎক্ষণিক তৎপরতা প্রশংসনীয়। মূল অভিযুক্ত ও তার সহযোগীদের অতি দ্রুততম সময়ে এবং পলাতক আসামিকে অন্য জেলা থেকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের জন্য আমরা বাংলাদেশ সরকারকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।

প্রশাসনের এই কঠোর পদক্ষেপ জনমনে স্বস্তি এনেছে উল্লেখ করে সুষ্ঠু তদন্ত ও আইনি প্রক্রিয়ার মাধ্যমে আসামিদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতে রাষ্ট্রপক্ষকে শতভাগ জোরালো ভূমিকা পালন করার আহ্বান জানান তাঁরা।

এজেএমএ


আরও সংবাদ

ফেসবুকে আমরা