• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১০ অপরাহ্ন
ব্রেকিং
চাঁপাইনবাবগঞ্জের নাচোল থানায়  গাঁজা উদ্ধারসহ  মাদক ব্যবসায়ী গ্রেফতার চাঁপাইনবাবগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ’র ফাইনাল অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির উদ্যোগে ইলেকট্রিক্যাল প্রশিক্ষণ উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে চালকদের পেশাগত দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিতে প্রশিক্ষণ চাঁপাইনবাবগঞ্জে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা ৭ মাসে ১৯৮৭ মামলা নিষ্পত্তি চাঁপাইনবাবগঞ্জ লিগ্যাল এইড অফিসের চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসল করতে গিয়ে শিশুর মৃত্যু জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উপলক্ষ্যে সাংবাদিকের সাথে মতবিনিময় সভা চাঁপাইনবাবগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি একরামুল হোসাইন 

চাঁপাইনবাবগঞ্জে ৫৩ বিজিবি’র অভিযানে ভারতীয় মাদক জব্দ

নিজস্ব প্রতিবেদক
আপডেট : বুধবার, ২৭ মে, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ৫৩ বিজিবির অভিযানে বিপুল পরিমাণ নেশাজাতীয় ফেয়ারডিল সিরাপ এবং ভারতীয় মদ জব্দ করা হয়েছে।

২৬ মে রাত ১২টা হতে ভোর ৫টা পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন ৫৩ বিজিবি’র পৃথক দুইটি অভিযানে এসব জব্দ করা হয়।

বিজিবি জানায়, মনোহরপুর বিওপি কর্তৃক শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের রামনাথপুর গ্রাম হতে ৫০ বোতল নেশাজাতীয় ফেয়ারডিল সিরাপ এবং রঘুনাথপুর বিওপি কর্তৃক দুর্লভপুর ইউনিয়নের খাকসাপাড়া গ্রাম হতে ৪০ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়। জব্দকৃত মাদকদ্রব্যের আনুমানিক বাজার মূল্য ৮০ লক্ষ টাকা। উক্ত জব্দকৃত মাদকদ্রব্য শিবগঞ্জ থানায় জমা করা হয়েছে।

৫৩ বিজিবি উল্লেখ করেন, চলতি মে মাসে ৫৩ বিজিবি ১৪৫ বোতল ভারতীয় মদ, ৫১০ বোতল নেশাজাতীয় এস্কাফ সিরাপ, ৯৭ বোতল নেশাজতীয় ফেয়ারডিল সিরাপ, ৮০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০০ গ্রাম ভারতীয় গাঁজা জব্দ করে, যার আনুমানিক বাজার মূল্য ৪ লক্ষ ৮৬ হাজার টাকা।

এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন ৫৩ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি সত্যতা নিশ্চিত করে বলেন, ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা সহ যেকোনো অবৈধ চোরাচালান প্রতিরোধে ৫৩ বিজিবি নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে যেকোন চোরাচালান প্রতিরোধে ৫৩ বিজিবি সংকল্পবদ্ধ। এ লক্ষ্যে সীমান্তের দুর্গম এলাকায় ও নদী পথে অতিরিক্ত বিশেষ টহল, চেকপোস্ট পরিচালনা এবং গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।

এসএমকে


আরও সংবাদ

ফেসবুকে আমরা