• শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন
ব্রেকিং
চাঁপাইনবাবগঞ্জ  বালুগ্রাম  সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত  চাঁপাইনবাবগঞ্জবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন ওসি একরামুল হোসাইন চাঁপাইনবাবগঞ্জে ৫৩ বিজিবি’র অভিযানে ভারতীয় মাদক জব্দ চাঁপাইনবাবগঞ্জে ৫৯ বিজিবি’র উদ্যোগে অসহায় মানুষদের ফ্রি চিকিৎসা ও ওষুধ বিতরণ চাঁপাইনবাবগঞ্জে শিশু রামিসা হত্যার প্রতিবাদে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে ‘কানের দুলের জন্য’ গৃহশিক্ষিকাকে হত্যা ডিএনএ পরীক্ষায় আরও এক পুরুষের তথ্য পেল পিবিআই ‘৪ মানদণ্ড পূরণ না হলে কোনো প্রকল্প নয়, এটি জনগণের ট্যাক্সের টাকা’: অর্থমন্ত্রী নাটকীয়তা পেরিয়ে শপথ, থালাপতি বিজয় এখন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়ের সরকার গঠন অনিশ্চিত, জোট বাঁধছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী

চাঁপাইনবাবগঞ্জ  বালুগ্রাম  সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত 

চাঁপাই এক্সপ্রেস নিউজ
আপডেট : বুধবার, ১৭ জুন, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জে বুধবার সকালে  ২৬ নং বালুগ্রাম  সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সড়ক দুর্ঘটনা হ্রাসকল্পে সড়ক নিরাপত্তা বিষয়ক সচেতনতামূলক সেমিনার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
“গতিসীমা মেনে চলি, সড়ক দুর্ঘটনা রোধ করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে সড়ক নিরাপত্তা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির বিভিন্ন দিক তুলে ধরেন  সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) বিআরটিএ চাঁপাইনবাবগঞ্জ,এর শাহ জামাল হক।  সড়ক দুর্ঘটনা প্রতিরোধে ট্রাফিক আইন মেনে চলা, রাস্তা পারাপারে সতর্ক থাকা এবং শিশুদের ছোটবেলা থেকেই সড়ক নিরাপত্তা বিষয়ে শিক্ষা দেওয়া অত্যন্ত জরুরি। এইসব আলোচনা করেন
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। নিরাপদ সড়ক গড়ে তুলতে শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বাংলাদেশে স্কুলভিত্তিক সড়ক নিরাপত্তা সচেতনতা কার্যক্রমকে দুর্ঘটনা প্রতিরোধের কার্যকর উদ্যোগ হিসেবে বিবেচনা করা হয়।এই কথাগুলো উল্লেখ করা হয়


আরও সংবাদ

ফেসবুকে আমরা