• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন
ব্রেকিং
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির উদ্যোগে ইলেকট্রিক্যাল প্রশিক্ষণ উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে চালকদের পেশাগত দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিতে প্রশিক্ষণ চাঁপাইনবাবগঞ্জে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা ৭ মাসে ১৯৮৭ মামলা নিষ্পত্তি চাঁপাইনবাবগঞ্জ লিগ্যাল এইড অফিসের চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসল করতে গিয়ে শিশুর মৃত্যু জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উপলক্ষ্যে সাংবাদিকের সাথে মতবিনিময় সভা চাঁপাইনবাবগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি একরামুল হোসাইন  চাঁপাইনবাবগঞ্জে দখল করে অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন শিবগঞ্জে বিজিবির উদ্যোগে সীমান্তে স্কিল সেন্টারের শুভ উদ্বোধন

চাঁপাইনবাবগঞ্জে দখল করে অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক
আপডেট : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের স্বরুপনগর এলাকায় সরকারি রাস্তা দখল করে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে সড়ক উদ্বারের মাধ্যমে চলাচলের সুবিধা করে দেয়ার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১১ আগস্ট) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে স্বরুপনগর এলাকার ভোগান্তিতে থাকা ২৫০ পরিবারের সদস্যরা এই মানববন্ধন করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, প্রায় ২৫০ পরিবারের চলাচলের জন্য টার্মিনাল হতে সিসিডিবি মোড় পর্যন্ত প্রায় ৩০ ফুট প্রশস্থ একটি সরকারি রাস্তা দীর্ঘদিন যাবৎ অবৈধ দখল হয়ে আছে। এলাকায় বিভিন্ন সরকারি দপ্তর ও কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। সেখানে নানারকম ভোগান্তি পোহাতে হয় হাজারো শিক্ষার্থী ও জনসাধারণকে। এলাকাবাসীর চেষ্টায় দীর্ঘদিন আগে একবার উচ্ছেদ প্রক্রিয়া তৈরি হলেও অবৈধ দখলদারদের তৎপরতায় সেটা থেমে যায়।

বক্তরা আরও বলেন, এলাকায় বীরশ্রেষ্ঠ শহীদ মহিউদ্দীন জাহাঙ্গীর সরকারি কলেজ, কারিগরী কলেজ, মোহর আলী উচ্চ বিদ্যালয় ও তাজকেরাতুন সরকারি প্রাথমিক বিদ্যালয়, পশ্চিমে বাস টার্মিনাল, উপজেলা পরিষদ, পূর্বদিকে আনসার ক্যাম্প রয়েছে। সে রাস্তা দিয়ে সাধারণ জনগণ ও স্কুল-কলেজের অনেক ছাত্র-ছাত্রী সে রাস্তা দিয়ে অনেক কষ্ট করে চলাচল করে থাকে। মানুষের প্রয়োজনে সেখানে একটি এ্যাম্বুলেন্সও যেতে পারে না। অথচ সরকারি ৩০ ফিট রাস্তা যারা অবৈধ দখল করে আছে তাদের প্রত্যেকের বসতবাড়ি জমি রয়েছে।

দ্রুত অবৈধ দখলদারদের উচ্ছেদ করে চলাচলের জন্য উন্মুক্ত করার দাবি জানান বক্তারা। মানববন্ধন শেষে অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবিতে জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করেন এলাকাবাসী। মানববন্ধনে বক্তব্য রাখেন, কলেজ ছাত্র ফয়সাল আহমেদ, স্থানীয় বাসিন্দা আবুল কাশেম, আব্দুর রাকিব, আফজাল হোসেন, সোহেল রানাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এএএমও


আরও সংবাদ

ফেসবুকে আমরা