• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন
ব্রেকিং
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির উদ্যোগে ইলেকট্রিক্যাল প্রশিক্ষণ উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে চালকদের পেশাগত দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিতে প্রশিক্ষণ চাঁপাইনবাবগঞ্জে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা ৭ মাসে ১৯৮৭ মামলা নিষ্পত্তি চাঁপাইনবাবগঞ্জ লিগ্যাল এইড অফিসের চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসল করতে গিয়ে শিশুর মৃত্যু জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উপলক্ষ্যে সাংবাদিকের সাথে মতবিনিময় সভা চাঁপাইনবাবগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি একরামুল হোসাইন  চাঁপাইনবাবগঞ্জে দখল করে অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন শিবগঞ্জে বিজিবির উদ্যোগে সীমান্তে স্কিল সেন্টারের শুভ উদ্বোধন

চাঁপাইনবাবগঞ্জে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উপলক্ষ্যে সাংবাদিকের সাথে মতবিনিময় সভা

নিজস্ব প্রতিবেদক
আপডেট : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে ‘‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’’ আয়োজন উপলক্ষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল সাড়ে ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন, চাঁপাইনবাবগঞ্জের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী।

সভায় আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাকিব হাসান তরফদার, জেলা ক্রীড়া কর্মকর্তা আবু জাফর মাহমুদুজ্জামান, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মো. মশিউর রহমান মিঠু, জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বাস্তবায়ন কমিটির সদস্য মো. তোফিকুল ইসলাম তোফা, চাঁপাই দর্পণ পত্রিকার প্রকাশক ও সম্পাদক মো. আশরাফুল ইসলাম রঞ্জুসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

মতবিনিময় সভায় আসন্ন টুর্নামেন্টটি সুষ্ঠু, সুন্দর ও সফলভাবে সম্পন্ন করতে গণমাধ্যমকর্মীদের সার্বিক সহযোগিতা কামনা করা হয়। একই সঙ্গে টুর্নামেন্টের আয়োজন, প্রস্তুতি, খেলা পরিচালনাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় জানানো হয়, জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট -২০২৬ রাউন্ড রবীনলীগ পদ্ধতিতে ফাইনালসহ মোট ১১টি ম্যাচ অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টে আন্তঃজেলা পর্যায়ের দল অংশগ্রহণের সুযোগ পাবে। প্রতিটি ম্যাচ বাফুফে (বাংলাদেশ ফুটবল ফেডারেশন) থেকে মনোনীত রেফারিদের মাধ্যমে পরিচালনা করা হবে। জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী বলেন, খেলাধুলার মাধ্যমে তরুণ প্রজন্মকে মাদক ও বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে রাখা সম্ভব। জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টকে উৎসবমুখর ও সফল করতে প্রশাসনের পাশাপাশি গণমাধ্যমসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা প্রয়োজন।

মতবিনিময় সভায় স্থানীয় গণমাধ্যমকর্মীরা টুর্নামেন্টের প্রচার-প্রচারণা, দর্শক সম্পৃক্ততা এবং সুন্দর পরিবেশে খেলা আয়োজনের বিষয়ে বিভিন্ন পরামর্শ দেন।

এএসআর


আরও সংবাদ

ফেসবুকে আমরা