• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন
ব্রেকিং
চাঁপাইনবাবগঞ্জের নাচোল থানায়  গাঁজা উদ্ধারসহ  মাদক ব্যবসায়ী গ্রেফতার চাঁপাইনবাবগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ’র ফাইনাল অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির উদ্যোগে ইলেকট্রিক্যাল প্রশিক্ষণ উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে চালকদের পেশাগত দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিতে প্রশিক্ষণ চাঁপাইনবাবগঞ্জে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা ৭ মাসে ১৯৮৭ মামলা নিষ্পত্তি চাঁপাইনবাবগঞ্জ লিগ্যাল এইড অফিসের চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসল করতে গিয়ে শিশুর মৃত্যু জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উপলক্ষ্যে সাংবাদিকের সাথে মতবিনিময় সভা চাঁপাইনবাবগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি একরামুল হোসাইন 

চাঁপাইনবাবগঞ্জে ৫৯ বিজিবি’র উদ্যোগে অসহায় মানুষদের ফ্রি চিকিৎসা ও ওষুধ বিতরণ

ইসমাইল হোসেন
আপডেট : সোমবার, ২৫ মে, ২০২৬

শিবগঞ্জ উপজেলার দাইপুকুরিয়া ইউনিয়নের কামালপুর উচ্চ বিদ্যালয় মাঠে সীমান্তবর্তী অসহায় ও দুস্থ মানুষের জন্য দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ কার্যক্রম পরিচালনা করেছে (৫৯ বিজিবি)।

সকাল থেকে শুরু হওয়া এ মেডিকেল ক্যাম্পে পাঁচ শতাধিক নারী-পুরুষ চিকিৎসাসেবা গ্রহণ করেন। অভিজ্ঞ চিকিৎসকদের পরামর্শের পাশাপাশি রোগীদের প্রয়োজনীয় ওষুধও বিনামূল্যে বিতরণ করা হয়। মানবিক এ উদ্যোগে স্থানীয় সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ও সন্তোষ প্রকাশ করতে দেখা যায়।

মেডিকেল ক্যাম্প পরিদর্শনকালে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি’র) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বলেন, সীমান্ত এলাকার অসহায় ও দুস্থ মানুষের স্বাস্থ্যসেবার বিষয়টি বিবেচনায় এনে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তিনি বলেন, সীমান্ত রক্ষার পাশাপাশি বিজিবি সবসময় মানবিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করে আসছে।

ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলেও আশাবাদ ব্যক্ত করেন। এ সময় উপস্থিত ছিলেন, দাইপুকুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর রেজা, কামালপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ বিজিবি’র সদস্যরা।

এজেএম


আরও সংবাদ

ফেসবুকে আমরা