• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন
ব্রেকিং
চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালা চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে  ৫৩ বিজিবির উদ্যোগে ইলেকট্রিক্যাল প্রশিক্ষণ উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে চালকদের পেশাগত দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিতে প্রশিক্ষণ চাঁপাইনবাবগঞ্জে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা চাঁপাইনবাবগঞ্জ লিগ্যাল এইড অফিস: ৭ মাসে ১৯৮৭ মামলা নিষ্পত্তি চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসল করতে গিয়ে  শিশুর মৃত্যু জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উপলক্ষ্যে সাংবাদিকের সাথে মতবিনিময় সভা চাঁপাইনবাবগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি একরামুল হোসাইন  চাঁপাইনবাবগঞ্জে দখল করে অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালা

চাঁপাই এক্সপ্রেস নিউজ
আপডেট : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক:

চাঁপাইনবাবগঞ্জে ৮ সেপ্টেম্বর  মঙ্গলবার  জেলায় ‘গণমাধ্যমে অপসাংবাদিকতা প্রতিরোধ এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন’ শীর্ষক দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ প্রেস কাউন্সিলের উদ্যোগে  সকাল ১০ টায় চাঁপাইনবাবগঞ্জ সার্কিট হাউজের কনফারেন্স রুমে জেলার সাংবাদিকদের নিয়ে এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি একেএম আব্দুল হাকিম।
এ প্রশিক্ষণ কর্মশালায় তথ্য অধিকার আইন, সাংবাদিক কল্যাণ ট্রাস্ট আইন এবং সাইবার সুরক্ষা অধ্যাদেশ সম্পর্কে সম্যক ধারণা তুলে ধরেন প্রধান অতিথি।
এসময় তিনি বলেন, সাংবাদিকতা একটি স্বাধীন পেশা। এ পেশায় কাজ করে দেশের কল্যাণে কাজ করা যায়।
তিনি আরও বলেন, সাংবাদিকদের মধ্যে বিভাজন নয়, ঐক্যবদ্ধতা জরুরি। বিভাজিত জাতি সামনে এগিয়ে যেতে পারে না। দেশ ও জাতির কল্যাণে অপসাংবাদিকতা ও অপপ্রচার থেকে বিরত থেকে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে সাংবাদিকদের প্রেস কাউন্সিল প্রণীত আচরণবিধি প্রতিপালনের ওপর গুরুত্ব আরোপ করেন। জেলা প্রশাসক আবু ছালেহ মো.মুসা জঙ্গী’র সভাপতিত্বে এ প্রশিক্ষণ কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য দেন, জেলা পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস। স্বাগত বক্তব্য দেন, জেলা তথ্য কর্মকর্তা রুপ কুমার বর্মন।
কর্মশালায় রিসোর্স পার্সন হিসেবে সেশন পরিচালনা করেন, বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব (উপ-সচিব) মো. আব্দুস সবুর।
কর্মশালায় চাঁপাইনবাবগঞ্জে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ৪৩ জন গণমাধ্যমকর্মী  অংশগ্রহণ করেন। কর্মশালা শেষে অতিথিবৃন্দ অংশগ্রহণকারী সাংবাদিকদের মধ্যে সনদপত্র প্রদান করেন।


আরও সংবাদ

ফেসবুকে আমরা