শুক্রবার, ০১ মে ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন
ব্রেকিং
চাঁপাই নবাবগঞ্জে মহানন্দা সেতুতে টোল আদায় বন্ধের দাবিতে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে নকলমুক্ত পরিবেশে এইচএসসি পরীক্ষা ও শিক্ষার মানোন্নয়ন নিয়ে মতবিনিময় সভা  চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় মোবাইল ফোন জব্দ চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিদায়ী সংবর্ধনা চাঁপাইনবাবগঞ্জে “যমুনা টেলিভিশনের” প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে ফ্রিল্যান্সিং (৬ষ্ঠ) ব্যাচের ক্লাস উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা চাঁপাইনবাবগঞ্জে ফিলিং স্টেশন পরিদর্শনে বিএসটিআই কর্মকর্তারা শিবগঞ্জে জ্বালানি মজুদের দায়ে এক পাম্পে অভিযান চাঁপাইনবাবগঞ্জে ফ্রিল্যান্সিং ৬ষ্ঠ ব্যাচের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত

শিবগঞ্জ থেকে সদরে আসতে গিয়ে নৌকা ডুবে পদ্মা নদীতে যুবকের মৃত্যু, মৃতদেহ নিখোঁজ

  • আপডেটের সময় : বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৩

চাঁপাই এক্সপ্রেস নিউজ : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পদ্মা নদীতে নৌকা ডুবে রুবেল নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মৃত যুবক শিবগঞ্জ উপজেলার জহুরপুর গ্রামের এনামুল হকের ছেলে রুবেল।

আজ (২৭ সেপ্টেম্বর) বুধবার দুপুর আড়াইটার দিকে শিবগঞ্জের পাঁকা ইউনিয়ন থেকে নারায়ণপুরে আসার সময় পদ্মা নদীতে নৌকা ডুবে ওই যুবকের মৃত্যু হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়ন হতে ৪ জন নৌকায় ইট ও বাঁশ নিয়ে সদর উপজেলার নারায়ণপুর আসার সময় নৌকাটি ডুবে গেলে ৩ জন সাঁতরে পাড়ে উঠলেও রুবেল নদীতে তলিয়ে যায়। সংবাদ লেখা পর্যন্ত ডুবে যাওয়া রুবেলের মরদেহ উদ্ধার করা সম্ভব হয়নি। সদর মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মো: সাজ্জাদ হোসেন বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধারের চেষ্টা চলছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
স্বত্ব ©2022-2026 চাঁপাই এক্সপ্রেস
Design By Raytahost
raytahost14