শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন
ব্রেকিং
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিদায়ী সংবর্ধনা  চাঁপাইনবাবগঞ্জে “যমুনা টেলিভিশনের” প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে ফ্রিল্যান্সিং (৬ষ্ঠ) ব্যাচের ক্লাস উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা চাঁপাইনবাবগঞ্জে ফিলিং স্টেশন পরিদর্শনে বিএসটিআই কর্মকর্তারা শিবগঞ্জে জ্বালানি মজুদের দায়ে এক পাম্পে অভিযান চাঁপাইনবাবগঞ্জে ফ্রিল্যান্সিং ৬ষ্ঠ ব্যাচের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে জোরপূর্বক জমি দখল ও চাঁদাবাজির বিরুদ্ধে মানববন্ধন শাহ্ নেয়ামতুল্লাহ কলেজের আয়োজনে ইফতার মাহফিল ফরজ গোসল না করে কি সেহরি খাওয়া যাবে?

রাজশাহী মহানগর বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা

  • আপডেটের সময় : সোমবার, ১১ আগস্ট, ২০২৫
রাজশাহী মহানগর বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা
ছবি : সংগৃহীত

অনলাইন ডেস্ক : সম্মেলনের পর রাজশাহী মহানগর বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে কেন্দ্রীয় নেতৃত্ব। নতুন কমিটি না আসা পর্যন্ত মহানগরের দায়িত্বে থাকবেন দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির দুই সহ-সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম আলীম ও এএইচএম ওবায়দুর রহমান চন্দন।

রোববার বিকেলে রাজশাহী মহানগর বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়। ভার্চুয়ালি যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

সদ্য বিলুপ্ত কমিটির যুগ্ম আহ্বায়ক বজলুল হক মন্টু রাতেই এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও রাজশাহী বিভাগের সমন্বয়কারী আব্দুস সালামের নির্দেশে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মহানগর বিএনপির সর্বশেষ আহ্বায়ক কমিটি ঘোষণা হয়েছিল ২০২১ সালের ১০ ডিসেম্বর- এরশাদ আলী ঈশাকে আহ্বায়ক ও মামুন অর রশিদ মামুনকে সদস্য সচিব করে। পরে এটি ৬১ সদস্যে সম্প্রসারিত হয়। তবে প্রায় সাড়ে তিন বছর ধরে এই কমিটি নিয়ে অভ্যন্তরীণ বিরোধ চলছিল। অভিযোগ ছিল, যোগ্য নেতৃত্বের অভাবে দলীয় কার্যক্রম স্থবির হয়ে পড়েছে।

সম্প্রতি কমিটি ভেঙে নতুন নেতৃত্ব গঠনের দাবিতে আন্দোলন চালিয়ে আসছিলেন একাংশের নেতাকর্মীরা। অবশেষে সেই দাবিই মেনে রোববার অনুষ্ঠিত হলো সম্মেলন। তবে প্রায় দেড় যুগ পর হওয়া এ আনুষ্ঠানিক সম্মেলনে ভোটাভুটি হয়নি, নতুন কমিটিও ঘোষণা করা হয়নি। বিকেলে কেন্দ্রীয় নেতারা কমিটি ছাড়াই মঞ্চ ত্যাগ করেন। রাতে সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে পুরাতন কমিটি বিলুপ্ত ঘোষণা করা কথা জানানো হয়।

এএমকে

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
স্বত্ব ©2022-2026 চাঁপাই এক্সপ্রেস
Design By Raytahost
raytahost14