• শনিবার, ৩০ মে ২০২৬, ০৪:০২ অপরাহ্ন
ব্রেকিং
চাঁপাইনবাবগঞ্জবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন ওসি একরামুল হোসাইন চাঁপাইনবাবগঞ্জে ৫৩ বিজিবি’র অভিযানে ভারতীয় মাদক জব্দ চাঁপাইনবাবগঞ্জে ৫৯ বিজিবি’র উদ্যোগে অসহায় মানুষদের ফ্রি চিকিৎসা ও ওষুধ বিতরণ চাঁপাইনবাবগঞ্জে শিশু রামিসা হত্যার প্রতিবাদে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে ‘কানের দুলের জন্য’ গৃহশিক্ষিকাকে হত্যা ডিএনএ পরীক্ষায় আরও এক পুরুষের তথ্য পেল পিবিআই ‘৪ মানদণ্ড পূরণ না হলে কোনো প্রকল্প নয়, এটি জনগণের ট্যাক্সের টাকা’: অর্থমন্ত্রী নাটকীয়তা পেরিয়ে শপথ, থালাপতি বিজয় এখন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়ের সরকার গঠন অনিশ্চিত, জোট বাঁধছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী রাজশাহী রেলস্টেশনের পাশে স্বামীকে বেঁধে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ

গ্রামের পথে কবি বেলাল চৌধুরীর মরদেহ

চাঁপাই এক্সপ্রেস নিউজ
আপডেট : বুধবার, ২৫ এপ্রিল, ২০১৮

ষাটের দশকের স্বনামধন্য কবি বেলাল চৌধুরীর মরদেহে তার গ্রামের বাড়িতে নেওয়া হচ্ছে।

আজ বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে বাদ জোহর দ্বিতীয় জানাজা শেষে কবির মরদেহবাহী একটি এম্বুলেন্স ফেনীর পথে রওনা করে। ফেনীর শর্শদীতে পারিবারিক কবরস্থানে কবিকে দাফন করা হবে।

এর আগে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা জানাতে কবি বেলাল চৌধুরীর মরদেহ বুধবার বেলা ১১টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় থেকে কবির মরদেহ শহীদ মিনারে নেওয়া হয়। কবি বেলাল চৌধুরীকে শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনার বেদিতে অবস্থান করছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষজন। পাশাপাশি সাংবাদিক সাংস্কৃতিক ব্যক্তিত্বসহ আত্মীয়-স্বজন ও কবির বন্ধুরাসহ কবিতাপ্রেমী মানুষজন উপস্থিত ছিলেন।

কবি বেলাল চৌধুরী মঙ্গলবার দুপুরে রাজধানীর আনোয়ার খান মডার্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর।


আরও সংবাদ

ফেসবুকে আমরা