• মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন
ব্রেকিং
চাঁপাইনবাবগঞ্জে‌ যুব উন্নয়ন অধিদপ্তরের ৭ টি ট্রেডের প্রশিক্ষণ কর্মসূচির শুভ উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে পেশাজীবী গাড়ি চালকদের প্রশিক্ষণ চাঁপাইনবাবগঞ্জে হেরোইন সহ আটক  চাঁপাইনবাবগঞ্জে ইমাম হোসাইন (আ.) এর শাহাদাত বার্ষিকী উপলক্ষে শোকসভা ও দোয়া মাহফিল চাঁপাইনবাবগঞ্জে ফ্রিল্যান্সিং ৭ম ব্যাচের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ  বালুগ্রাম  সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত  চাঁপাইনবাবগঞ্জবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন ওসি একরামুল হোসাইন চাঁপাইনবাবগঞ্জে ৫৩ বিজিবি’র অভিযানে ভারতীয় মাদক জব্দ চাঁপাইনবাবগঞ্জে ৫৯ বিজিবি’র উদ্যোগে অসহায় মানুষদের ফ্রি চিকিৎসা ও ওষুধ বিতরণ চাঁপাইনবাবগঞ্জে শিশু রামিসা হত্যার প্রতিবাদে মানববন্ধন

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২৮ কিলোমিটার যানজট

চাঁপাই এক্সপ্রেস নিউজ
আপডেট : শুক্রবার, ১ জুন, ২০১৮

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা থেকে মির্জাপুর উপজেলার জামুর্কী ইউনিয়নের ধল্যা পর্যন্ত প্রায় ২৮ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার রাতভর মহাসড়কে থেমে থেমে যানজট থাকলেও শুক্রবার সকাল ৭টা থেকে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে হাজার হাজার যাত্রীকে দুর্ভোগ পোহাতে হচ্ছে।

চাপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা আমভর্তি ট্রাকের চালক সুজন জানান, সকাল ৮টার দিকে মহাসড়কের কর্ণী নামক স্থানে এসে যানজটে আটকা পড়েন। সাড়ে তিন ঘণ্টায় ৬ কিলোমিটার পাড়ি দিয়ে বেলা সাড়ে ১১টায় মহাসড়কের দেওহাটা পর্যন্ত পৌঁছেছেন।

মির্জাপুরের গোড়াই হাইওয়ে থানার ওসি একেএম কাউছার বলেন, মহাসড়কে যানজট রয়েছে। যানজট নিরসনে পুলিশ কাজ করছে। তাছাড়া মহাসড়ক যানজটমুক্ত রাখতে অতিরিক্ত ৫শ পুলিশ চেয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়েছে।


আরও সংবাদ

ফেসবুকে আমরা