বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
ব্রেকিং
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিদায়ী সংবর্ধনা  চাঁপাইনবাবগঞ্জে “যমুনা টেলিভিশনের” প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে ফ্রিল্যান্সিং (৬ষ্ঠ) ব্যাচের ক্লাস উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা চাঁপাইনবাবগঞ্জে ফিলিং স্টেশন পরিদর্শনে বিএসটিআই কর্মকর্তারা শিবগঞ্জে জ্বালানি মজুদের দায়ে এক পাম্পে অভিযান চাঁপাইনবাবগঞ্জে ফ্রিল্যান্সিং ৬ষ্ঠ ব্যাচের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে জোরপূর্বক জমি দখল ও চাঁদাবাজির বিরুদ্ধে মানববন্ধন শাহ্ নেয়ামতুল্লাহ কলেজের আয়োজনে ইফতার মাহফিল ফরজ গোসল না করে কি সেহরি খাওয়া যাবে?

তারেক ও জোবায়দার মামলায় সাজা প্রদানের প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে বিক্ষোভ মিছিল

  • আপডেটের সময় : শুক্রবার, ৪ আগস্ট, ২০২৩

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জোবায়দা রহমানের কারাদণ্ডাদেশের প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩ আগম্ট) বিকাল ৫ টার দিকে চাঁপাইনবাবগঞ্জ জেলা যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জ শহরের পাঠান পাড়া বিএনপির অফিস থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। মিছিলটি শহরের শহীদ সাটু হল মার্কেট ঘুরে একই স্থানে সমাবেশে মিলিত হয়।

জেলা যুবদলের সভাপতি তবিউল ইসলাম তারিফের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম মহাসচিব ও সাবেক সংসদ সদস্য হারুনুর রশীদ, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুর রহমান অনু, জেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মিজানুর রহমান মিজু।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা নজরুল ইসলাম, আ ক ম শাহিদুল আলম বিশ্বাস পলাশ, জেলা স্বেচ্ছা সেবক দলের সাধারণ সম্পাদক জামিউল হক সোহেল, সাবেক ছাত্রদল নেতা মিম ফজলে আজিমসহ অন্যরা। বক্তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জোবায়দা রহমানের বিরুদ্ধে দণ্ডাদেশ প্রত্যাহারের দাবি করেন।

এদিকে একই সময় শহরের বাতেন খাঁর মোড় এলাকায় যুবদল ও ছাত্র দলের ব্যানারে অনুরূপ কর্মসূচি পালন করা হয়। এসময় উপস্থিত ছিলেন জেলা ছাত্র দলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি হাসান ইমতিয়াজ, জেলা ছাত্রদলের আহ্বায়ক ইউসুফ রাজা, সদস্য সচিব সাদ্দাম হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
স্বত্ব ©2022-2026 চাঁপাই এক্সপ্রেস
Design By Raytahost
raytahost14