বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন
ব্রেকিং
চাঁপাইনবাবগঞ্জে নকলমুক্ত পরিবেশে এইচএসসি পরীক্ষা ও শিক্ষার মানোন্নয়ন নিয়ে মতবিনিময় সভা  চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় মোবাইল ফোন জব্দ চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিদায়ী সংবর্ধনা চাঁপাইনবাবগঞ্জে “যমুনা টেলিভিশনের” প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে ফ্রিল্যান্সিং (৬ষ্ঠ) ব্যাচের ক্লাস উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা চাঁপাইনবাবগঞ্জে ফিলিং স্টেশন পরিদর্শনে বিএসটিআই কর্মকর্তারা শিবগঞ্জে জ্বালানি মজুদের দায়ে এক পাম্পে অভিযান চাঁপাইনবাবগঞ্জে ফ্রিল্যান্সিং ৬ষ্ঠ ব্যাচের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে জোরপূর্বক জমি দখল ও চাঁদাবাজির বিরুদ্ধে মানববন্ধন

চাঁপাইনবাবগঞ্জে কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • আপডেটের সময় : সোমবার, ৩০ অক্টোবর, ২০২৩

ইসমাইল, চাঁপাইনবাবগঞ্জ: আজ সোমবার দুপুরে র‌্যাব-৫, রাজশাহীর এক গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন নয়ালাভাঙ্গা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের রানীহাটি গ্রামস্থ এলাকায় অভিযান পরিচালনা করে কুখ্যাত মাদক ব্যবসায়ী ১। মোঃ সাকিব (৪৯), পিতা-ছাম মোহাম্মদ আলী, মাতা মোছাঃ আছিয়া খাতুন, সাং-নয়ালাভাঙ্গা চাচড়ীপাড়া, থানা-শিবগঞ্জ, জেলা-চাঁপাইনবাবগঞ্জ কে ৩০৯ বোতল ফেন্সিডিল সহ হাতেনাতে গ্রেফতার করে।

আটককৃত আসামী একজন মাদক ব্যবসায়ী। সীমান্তবর্তী এলাকা হতে মাদক সংগ্রহ চাঁপাইনবাবগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় সরবরাহ করত। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মাদকের একটি বড় চালান সরবরাহ করা সংক্রান্ত তথ্যের ভিত্তিতে র‌্যাবের আভিযানিক দল পূর্ব পরিকল্পনা মোতাবেক উক্ত এলাকায় অভিযান পরিচালনা করে মাদক সরবাহের সময় ১০০ বোতল ফেন্সিডিল সহ তাকে হাতেনাতে গ্রেফতার করে।

পরবর্তীতে উপস্থিত নিরপেক্ষ সাক্ষীদের উপস্থিতিতে অধিকতর জিজ্ঞাসাবাদে জানায় যে, নিকটবর্তী পুকুরে লুকায়িত অবস্থায় আরো বিপুল পরিমাণ ফেন্সিডিল মজুদ রয়েছে। এ তথ্যের ভিত্তিতে আসামীর দেখানো পুকুর তল্লাশী করে পুকুরে পানির নীচে লুকায়িত অবস্থায় ০২টি প্লাস্টিকের বস্তায় আরো ২০৯ নয় বোতল ফেন্সিডিল জব্দ করা হয়।

উপরোক্ত ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানায় মামলা রুজু করা হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
স্বত্ব ©2022-2026 চাঁপাই এক্সপ্রেস
Design By Raytahost
raytahost14