সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০৮:৩৯ পূর্বাহ্ন
ব্রেকিং
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বাল্যবিবাহ ও শিশুর প্রতি সহিংসতা বন্ধের প্রতিবাদে মতবিনিময় সভা  মেডিকেল ভর্তি পরীক্ষায় সাফল্য: ঢাকা মেডিকেলে সুযোগ পেল নাবিহা ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের শাহাদাত বার্ষিকীতে চাঁপাইনবাবগঞ্জ (বিআরটি) এর পুষ্পস্তবক অর্পণ সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক উত্তরণ নিয়ে সুজনের গোলটেবিল বৈঠক চাঁপাইনবাবগঞ্জে নাইট মিনি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে প্রবাসীদের নিয়ে কর্মশালা চাঁপাইনবাবগঞ্জে বিআরটিএ’র পেশাগত দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক রিফ্রেসার প্রশিক্ষণ অনুষ্ঠিত শাহ নেয়ামতুল্লাহ কলেজে বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে নজেকশিস এর নবনির্বাচিত সভাপতি তরিকুল ইসলাম সিদ্দিকী ও সাধারণ সম্পাদক বাবুল আকতার চাঁপাইনবাবগঞ্জে ৫৯ বিজিবির ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

চাঁপাইনবাবগঞ্জে বিআরটি’র রিফ্রেসার প্রশিক্ষণ প্রদান

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৬ জুন, ২০২৪

নিজস্ব প্রতিবেদক : ‘‘গতিসীমা মেনে চলি, সড়ক দূর্ঘটনা রোধ করি” এ স্লোগানকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনা রোধকল্পে পেশাজীবি গাড়ি চালকদের পেশাগত দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক রিফ্রেসার প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (৬ জুন) সকাল বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অর্থরিটি (বিআরটিএ) এর আয়োজনে ও চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসন’র সহযোগিতায় জেলা শহরের শাহনেয়ামতুল্লাহ কলেজের হল রুমে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। পরে চালকদের পৌরসভার ট্রাক টার্মিনালে প্রশিক্ষণ নেয়া হয়। এ প্রশিক্ষণের অংশ হিসেবে কর্মশালায় বিভিন্ন শ্রেণির পেশার ৪৯ জন পেশাজীবী গাড়িচালক অংশ গ্রহণ করে।

চাঁপাইনবাবগঞ্জ (বিআরটিএ) সহকারী পরিচালক ইঞ্জিন শাহজামান হকের সভাপতিত্বে এতে সড়ক পরিবহন আইন ২০১৮ এর আওতায় বিভিন্ন অপরাধ ও শাস্তিমুলক ব্যবস্থা সম্পর্কে সচেতনতা বৃদ্ধিমূলক বক্তব্য দেন। এ সময় উপস্থিত থেকে বক্তব্য দেন (বিআরটিএ) মোটরযান পরিদর্শক সেলিম হাসান, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং আবু হুজাইফা।

বিআরটিএ চাঁপাইনবাবগঞ্জের সহকারী পরিচালক শাহজামান হক পেশাজীবী চালকদের উদ্দেশ্য বলেন, ট্রাফিক আইন মেনে গাড়ি চালাবেন, অতিরিক্ত গতিতে গাড়ি চালাবেন না। আপনারা গাড়ী চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার করবেন না, আপনারা রাস্তায় ঘুম চোখে গাড়ি চালাবেন না, অধিক আত্মবিশ্বাস নিয়ে ওভার টেকিং করবেন না, অতিরিক্ত যাত্রী ও মালামাল বহন করিবেন না, একটানা ৮ ঘন্টার বেশি গাড়ি চালাবেন না, গাড়ি চালানোর পূর্বে জ্বালানি, মবিল, ব্রেক দেখে গাড়ি পরিচালনা করবেন বলে জানান।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
স্বত্ব ©2022-2025 চাঁপাই এক্সপ্রেস
Design By Raytahost
raytahost14